আজকের দিনেআবহাওয়াতিলোত্তমাবাংলার আয়না

Weather : দক্ষিণবঙ্গে ফের পোড়া গরমের দাপট, তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি! বর্ষা আসতে দেরি !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- গত সপ্তাহের ঝড়বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেয়েছিল দক্ষিণবঙ্গ। কিন্তু রবিবার থেকেই ছবিটা বদলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বাড়ছে উষ্ণতা। দুপুরের রোদে জ্বালা ধরাচ্ছে পোড়া গরম। আপাতত বড় ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।

হাওয়া অফিস আগেই জানিয়েছিল, চলতি সপ্তাহের শুরু থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে আর বাড়বে তাপমাত্রা। সেই মতোই রবিবার থেকে চড়া রোদে নাজেহাল দক্ষিণবঙ্গ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১ জুন থেকে ৫ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিতে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমবে না। সাময়িক স্বস্তি মিললেও গরমের দাপট চলবে।

রবিবার ৩১ মে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫.২ ডিগ্রি। আবহাওয়া দফতরের অনুমান, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে? এখনও সুস্পষ্ট উত্তর দেয়নি হাওয়া অফিস। তাই বর্ষা আসার আগে দক্ষিণবঙ্গের মানুষকে আরও কয়েকদিন এই পোড়া গরম সহ্য করতে হবে। বাইরে বেরোলে ছাতা, জল সঙ্গে রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *