আজকের দিনেভারত

নিট পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে কেন্দ্রের জবাবদিহি তলব করে অনশনের হুঁশিয়ারি ওয়াংচুকের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- নিট পরীক্ষায় প্রশ্নফাঁস, পর পর পরীক্ষার্থীর মৃত্যু, দেশের শিক্ষাব্যবস্থার দুর্বল কাঠামোকে সামনে এনে দিয়েছে। এবার কেন্দ্রের নীরবতা দিকে আঙুল তুলে ফের অনশনে বসার হুঁশিয়ারি দিলেন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক। নিট-কাণ্ড নিয়ে হচ্ছে, এতগুলি ছেলে মেয়ের ভবিষ্যত কী, কেন্দ্রকে নিশানা করে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ওয়াংচুক। আগামী ২৭ জুনের মধ্যে কেন্দ্রের কাছ থেকে প্রত্যাশিত উত্তর না পেলে ২৮ থেকে দিল্লির যন্তরমন্তরে তিনি অনশন শুরু করবেন বলে জানিয়েছেন। তার এই অনশন অনির্দিষ্টকালের জন্য চলবে। নিটের প্রশ্নফাঁস এবং পরীক্ষা বাতিলের বিষয়ে কেন্দ্রের গাফিলতির দিকে আঙুল তুলেছে নতুন তৈরি হওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই দলের সমর্থনে পাশে থাকতে দেখা গিয়েছে ওয়াংচুককে। বৃহস্পতিবার এক ভিডিয়ো বার্তায় তিনি তাঁর অনশনের কথা জানিয়েছেন।
সম্প্রতি সুইৎজারল্যান্ডের জেনেভায় গিয়েছিলেন ওয়াংচুক। সেখান থেকে ফেরার পরেই সমর্থকদের নিট সংক্রান্ত দাবিদাওয়া এবং সরকারের প্রতিক্রিয়া বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছিলেন। সেই কথা এক ভিডিয়োবার্তায় জানান এই সমাজকর্মী। ওয়াংচুক জানান, তিনি দু’টি বিষয়ে কেন্দ্রের কাছে জবাব চাইছেন।

প্রথমটি নিটের প্রশ্নফাঁস দুর্নীতি এবং দ্বিতীয়টি লাদাখের পরিবেশ, সংস্কৃতি রক্ষা, সেখানকার মানুষের উন্নয়ন। সরকারকে এই দুই বিষয়েই দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, শনিবারের মধ্যে দুটি ক্ষেত্রের কোনওটিতে যদি সরকার প্রতিক্রিয়া না দেয়, তাহলে আপনাদের সকলের সঙ্গে আমি আবার অনশনে বসব’। রামন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ তথা পরিবেশকর্মী ওয়াংচুক এর আগেও অনশনে বসেছিলেন। লাদাখকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে দীর্ঘদিন অনশন করেছিলেন, জেলেও যেতে হয়েছিল তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *