আজকের দিনেবিশ্বরাজনীতি

Ukrainian Drone Strike : কালো ধোঁয়ায় ঢাকল মস্কো! ইউক্রেনের ড্রোনে ৬ জনের মৃত্যু !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- রাতের অন্ধকার চিরে মস্কোতে ইউক্রেনের বড় ড্রোন হামলা। রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন সংস্থা ‘ওয়াইল্ডবেরিজ’-এর গুদামে আগুন। আকাশ ঢেকেছে কালো ধোঁয়ায়। এখনও পর্যন্ত মৃত ৬।

রবিবার ভোর-রাতে হামলার কথা জানান মস্কোর গভর্নর আন্দ্রে ভোরোবিওভ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মস্কো থেকে ৪৫ কিমি দূরে কোলেদিনোতে ‘ওয়াইল্ডবেরিজ’-এর লজিস্টিকস হাবে। ভিডিওতে দেখা যাচ্ছে গোটা কমপ্লেক্স জুড়ে দাউদাউ আগুন আর ঘন ধোঁয়ার কুণ্ডলী।(Ukrainian Drone Strike)

মস্কো বিমানবন্দরের কাছে দোমোদেদোভোর আরেকটি লজিস্টিকস কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘ওয়াইল্ডবেরিজ’ টেলিগ্রামে জানিয়েছে, হামলার আগেই কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছিল। এখন পণ্য ডেলিভারি অন্য কেন্দ্র থেকে হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর দেশজুড়ে ৮২টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামানো হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, শুধু রাজধানীর দিকেই ৬০০টির বেশি ড্রোন ধেয়ে এসেছিল।(Ukrainian Drone Strike)

সামরিক ঘাঁটির বদলে বাণিজ্যিক হাবে হামলা – বিশেষজ্ঞদের মতে রাশিয়ার সাপ্লাই চেইন ভাঙতেই ইউক্রেনের এই কৌশল।

আমেরিকা-ইরান যুদ্ধে বিরতি, আর তার মধ্যেই মস্কোর বুকে আগুন। রাজধানীর আকাশে ড্রোন, রাস্তায় আতঙ্ক – যুদ্ধ এখন ক্রেমলিনের দোরগোড়ায়।9Ukrainian Drone Strike)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *