Train-Vande Bharat :এলাহি ভোজের আয়োজন । কী থাকছে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারের মেনুতে ?
কিউ ইন্ডিয়া বাংলা :- দেশের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ট্রেন পেয়েছে বাংলা। হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি যাবে কামাখ্যা অবধি । ট্রেনে দুই রকমের খাবার এর মেনু থাকবে জানিয়েছে রেলমন্ত্রক। বাংলা ও অসমীয়া দুই ধরনের খাবার পাবেন বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রীরা । খাবারের মেনুর তালিকায় কি কি থাকবেন জেনে নিন।
রেল সূত্রে খবর, বাঙালি মেনুতে থাকবে এলাহী সব খাবার
বন্দে ভারত স্লিপার বাঙালি মেনু:
১) বাসন্তী পোলাও ২) ছোলার ডাল ৩) মুগ ডাল , ৪) ঝুরি আলু ভাজা৫) ছানা বা ধোঁকার ডালনা৬) লাবড়া৭) সন্দেশ,৮) রসগোল্লা ইত্যাদি।
বন্দে ভারত স্লিপার অসমীয়া মেনু
:১) সুগন্ধী জোহা ভাত ২) মাটি মাহর ডালি ৩) মুসুর ডালি ৪) মরসুমি সব্জির ভাজাভুজি ৫) নারকেল বরফি
আগামীকাল ২২ তারিখ থেকে যাত্রী নিয়ে ছুটবে দেশের প্রথম বন্দেভারত স্লিপার ট্রেন। গত ১৭ জানুয়ারি ট্রেনটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রওনা হয়ে পরের দিন সকাল ৮টা ২০ তে কামাখ্যায় পৌঁছে যাবে বন্দে ভারত স্লিপার। আবার কামাখ্যা থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ৮টা ১৫ মিনিটে হাওড়া স্টেশন পৌঁছবে ট্রেনটি।
