আজকের দিনেরাজনীতি

NITIN NABIN: ফের বঙ্গ সফরে আসছেন পদ্মশিবিরের সর্বভারতীয় সভাপতি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা : ফের রাজ্যে আসতে চলেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন(NITIN NABIN)। সঙ্গে থাকছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। কেন্দ্রীয় কমিটি গঠনের পর প্রথমবার বাংলায় আসছেন নীতিন নবীন। জানা যাচ্ছে, দুদিনে একাধিক সাংগঠনিক বৈঠক করবেন তিনি। কমিটি গঠন ও সংগঠন সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

 

রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে, ফলে জেলায় জেলায় বাড়ছে সংগঠন। নিচুতলার কর্মীদের ও নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এরই মধ্যে। নতুন পুরানো কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে দ্বন্দ। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট যুক্ত হয়েছে অনেক সদস্য। কি হবে সেই নতুন নেতা মন্ত্রীদের ভূমিকা এবং কিভাবে বিজেপির সংগঠনের মধ্যে সমন্বয় গঠন হবে সেই বিষয়েও আলোচনা হবে(NITIN NABIN)। আগামী দিনে দলীয় কাজকর্ম কি রকম হতে পারে সেই সব নিয়ে আলোচনা করবেন রাজ্যের নেতৃত্বদের সাথে।

 

এর আগেও বাংলা সফরে এসেছিলেন এই সর্বভারতীয় সভাপতি। জানা যাচ্ছে, চলতি মাসের ১৫ তারিখ তিলোত্তমায় আসতে চলছেন তিনি। সামনেই যেহেতু কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন সেই নিয়েও মাথা ঘামাচ্ছেন তিনি(NITIN NABIN)। এই দুটি পুরসভতেও জয় পেতে চাই পদ্মশিবির। শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার দলের নিচুতলার নেতা-কর্মীদের উদ্দেশে এমনি বার্তা দিচ্ছেন নীতিন নবীন পুরভোটে ভালো পেতে চাইছেন তিনি। আরও বিস্তারিত বিষয় আলোচনায় থাকতে পারে বলে জানা যাচ্ছে বিজেপি সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *