আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

তৃণমূলে স্বপ্না বর্মণ, ২৬-এর আগে রাজনৈতিক ইনিংস শুরু!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- খেলার ট্র্যাক থেকে সরাসরি রাজনৈতিক ময়দান এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন জলপাইগুড়ির কৃতী ক্রীড়াবিদ স্বপ্না বর্মণ। শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেবেন তিনি। উপস্থিত থাকবেন গৌতম দেব, ব্রাত্য বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য।
২০১৮ সালের এশিয়ান হেমস্-এ সোনা জিতে দেশকে গর্বিত করেছিলেন স্বপ্না। তবে পিঠের চোটের কারণে ট্র্যাক থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। বর্তমানে তিনি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কর্মী।

দীর্ঘদিন ধরেই তাঁর রাজনৈতিক যোগদান নিয়ে জল্পনা চলছিল। গুঞ্জন ছিল, তিনি হয়তো ভারতীয় জনতা পার্টি-তে যোগ দিতে পারেন। তবে চলতি বছরের জানুয়ারিতে শিলিগুড়ির মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর হাত থেকে সংবর্ধনা পাওয়ার পর থেকেই জল্পনা ঘনীভূত হয় যে তিনি তৃণমূলে যোগ দিতে পারেন।

অবশেষে সেই জল্পনায় সিলমোহর পড়তে চলেছে। ইতিমধ্যেই তিনি তৃণমূলের দপ্তরে পৌঁছে গিয়েছেন। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থীও করতে পারে দল। যদিও বিজেপিতে যোগদানের গুঞ্জন কখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি পদ্মশিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *