PARA ASIAN GAMES : হুইলচেয়ারে বসেই দেশকে গর্বিত করলেন, প্যারা গেমসে জোড়া পদক ভারতের
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- এশিয়ান গেমসে শুটিংয়ে সেভাবে সাফল্য আসেনি (PARA ASIAN GAMES)। কিন্তু প্যারা গেমসের শুরুতেই ভারতের শুটাররা সোনালি সাফল্য এনে দিলেন। একই ইভেন্ট থেকে ভারতের ঘরে এল জোড়া পদক। দুই মহিলা শুটার জিতলেন সোনা এবং রুপো। এদিন শুটিং রেঞ্জে নেমেছিলেন অলিম্পিকে সোনাজয়ী অবনী লেখারা (PARA ASIAN GAMES)। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল এসএইচ ১ বিভাগের ফাইনালে ওঠেন তিনি, আরেক ভারতীয় মোনা আগরওয়ালের সঙ্গে। যোগ্যতা অর্জন পর্ব থেকেই দুজন ছিলেন দারুণ ছন্দে।
ফাইনালের শুরু থেকেই এগিয়ে ছিলেন অবনী (PARA ASIAN GAMES)। প্রথম কয়েকটি সিরিজে লিড ধরে রাখেন তিনি। কিন্তু ধীরে ধীরে ছন্দে ফেরেন মোনা। অলিম্পিক সোনাজয়ীকে সেয়ানে সেয়ানে টক্কর দিতে শুরু করেন তিনি। দুই ভারতীয় শুটারের লড়াই (PARA ASIAN GAMES) দেখে উচ্ছ্বসিত উপস্থিত দর্শকরা। একেবারে শেষ সিরিজে গিয়ে অলিম্পিক সোনাজয়ীকে পিছনে ফেলে দেন মোনা। ২৩৪.২ পয়েন্ট নিয়ে সোনা জিতে নেন তিনি। ২৩০.৮ পয়েন্ট নিয়ে রুপো জেতেন অবনী। হুইলচেয়ারে বসেই (PARA ASIAN GAMES) দেশকে গর্বিত করলেন দুই শুটার।
শুধু শুটিং নয়, অন্য ইভেন্টেও সাফল্য আসছে (PARA ASIAN GAMES)। এশিয়াড থেকে সাকুল্যে একটা ব্রোঞ্জ এনেছিলেন ব্যাডমিন্টন তারকারা। কিন্তু প্যারা এশিয়ান গেমসের শুরুতেই ব্যাডমিন্টনে মিক্সড ডাবলসে পদক নিশ্চিত করে ফেলেছেন (PARA ASIAN GAMES) নীতেশ কুমার এবং থুলাসিমাতি মুরুগেসানের জুটি। সিঙ্গলসেও ভারতীয় প্যারা শাটলাররা ভালো ছন্দে রয়েছেন। অন্যদিকে, তিরন্দাজির যোগ্যতা অর্জন পর্বে বিশ্বরেকর্ড ছুঁয়েছেন ভারতের শীতল দেবী। ৭২০র মধ্যে ৭০৪ পয়েন্ট পেয়েছেন ১৯ বছর (PARA ASIAN GAMES) বয়সি এই তিরন্দাজ। ছুঁয়ে ফেলেছেন বিশ্বরেকর্ড। এশীয় পর্যায়ে তৈরি হল নতুন রেকর্ড। পা দিয়ে তির ছোড়েন শীতল, তাঁর এই সাফল্যে গর্বিত গোটা দেশ।
চলতি প্যারা এশিয়াড থেকে (PARA ASIAN GAMES) এখনও পর্যন্ত ৩টি পদক জিতেছে ভারত। পদক তালিকাতেও ভারত রয়েছে তৃতীয় স্থানে। মোনা-অবনীর সোনা এবং রুপোর পাশাপাশি জুডোকা কপিল পারমার ব্রোঞ্জ জিতেছেন। সবে শুরু, আগামী (PARA ASIAN GAMES) দিনে আরও পদক আসবে বলেই আশা।
