Chorbagan : চোরবাগান কাণ্ডের পর কড়া পদক্ষেপ স্বাস্থ্যভবনের, বড় মণ্ডপে থাকবেন চিকিৎসক, কর্মীদের ছুটি বাতিল
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- উৎসবে মেতে ওঠা শহরে এক মহমায় বেজে (Chorbagan) উঠল বিষাদের সুর। চোরবাগানে ঠাকুর দর্শনে গিয়ে প্রাণ হারিয়েছে ১৯ জন। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই একগুচ্ছ নির্দেশিকা প্রকাশ করল স্বাস্থ্যভবন। শনিবার প্রকাশ করা স্বাস্থ্যভবনের নির্দেশ অনুযায়ী, নআরএস, আরজি কর, (Chorbagan) কলকাতা মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, এসএসকেএমের মেডিক্যাল টিম থাকবে সংলগ্ন মণ্ডপগুলিতে। সন্তোষ মিত্র স্ক্যোয়ার, টালা প্রত্যয়, কলেজ স্ক্যোয়ার, একডালিয়া এভারগ্রিন, চেতলা (Chorbagan) অগ্রণীতে মোতায়েন করা হবে মেডিক্যাল টিম। বিকেল ৫টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত পুজোমণ্ডপগুলিতে (Chorbagan) থাকবেন একজন করে চিকিৎসক।
হাসপাতালে অর্থোপেডিক, নিউরোসার্জন, অ্যানাস্থেটিস্টদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে স্বাস্থ্যভবনের তরফে। অ্যাম্বুল্যান্স, রক্ত, অক্সিজেনের জোগান (Chorbagan)যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে, সেদিকে নজর রাখতে হবে। চিকিৎসক থেকে আধিকারিক, কর্মী – সকলের ছুটি বাতিল করা হয়েছে। (Chorbagan) নির্দেশ না মানলে সাসপেন্ড করার হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্যভবন।
সূত্রের খবর, দক্ষিণেশ্বরের ভিড়, টাকিতে বিসর্জনের কথা মাথায় (Chorbagan) রেখে বাড়তি সতর্কতা ও প্রস্তুতি নিতে বলা হয়েছে উত্তর ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। পুজোর বাকি দিনগুলিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা (Chorbagan) না ঘটে, তার জন্য সব জেলার হাসপাতালগুলিকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিষেবা সচল রাখাই এখন স্বাস্থ্যভবনের প্রধান লক্ষ্য।
