আজকের দিনেবিশ্ব

NEPAL DISASTER: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত পাহাড়! প্রকৃতির ভয়াল রোষে ফের লন্ডভন্ড নেপাল

কিউ ইন্ডিয়া বাংলা, নেপাল :- মাস ঘুরতে না ঘুরতেই ফের ভয়াবহ বিপর্যয়ের কবলে নেপাল (NEPAL DISASTER) । প্রবল বৃষ্টির জেরে কালী গণ্ডকী নদী সংলগ্ন এলাকায় আস্ত পাহাড়ের একটা বিরাট অংশ ভেঙে পড়ল লোকালয়ের উপর। (NEPAL DISASTER)

সোমবারের এই ঘটনার ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে (NEPAL DISASTER) , পাহাড়ের বিশাল অংশ ধসে সরাসরি নিচে নেমে আসছে। এটা কোনো ছোটখাটো ধস নয়, একেবারে চোখের সামনে গোটা পাহাড় ভেঙে পড়ার দৃশ্য। এই দৃশ্য দেখে আতঙ্কে শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। নেটিজেনরা বলছেন, এমন ভয়ংকর দৃশ্য সচরাচর সিনেমাতেই দেখা যায়, বাস্তবে কল্পনা করাও কঠিন।

প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত ২৪ জনের প্রাণহানির খবর মিলেছে এবং ১৪ জনের খোঁজ মিলছে না। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

প্রসঙ্গত, মাসখানেক আগেই হড়পা বানে বিধ্বস্ত হয়েছিল হিমালয়ের কোলে এই ছোট্ট দেশটি। হাজারে হাজারে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, একের পর এক গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ফের প্রকৃতির রোষের মুখে পড়ল নেপাল।

পরিস্থিতি এখনও অত্যন্ত সংকটজনক। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *