আজকের দিনেপূজা দর্পনবাংলার আয়না

NBSTC BUS : পুজোয় রাস্তায় অতিরিক্ত বাস চালাবে এনবিএসটিসি, সুখবর পর্যটকদের জন্য

কিউ ইন্ডিয়া বাংলা, শিলিগুড়ি :- পুজোর মরশুমে যাত্রী ও পর্যটকদের জন্য সুখবর (NBSTC BUS)। শিলিগুড়ি, কোচবিহার, রায়গঞ্জ, বহরমপুর, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অতিরিক্ত বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC BUS)। পুজো পরিক্রমাতেও থাকবে বাড়তি বাসের ব্যবস্থা।

পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন জানিয়েছেন, পুজোর সময় গোটা উত্তরবঙ্গে প্রচুর মানুষের সমাগম হয়, তাই সবার সুবিধার্থে এই ব্যবস্থা (NBSTC BUS)। দুর্গাপুজোর সপ্তাহে ৪০টি অতিরিক্ত বাস চালানো হবে। কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদহ ডিপো থেকে এই বাসগুলি চলবে। দক্ষিণবঙ্গের বহরমপুর, কলকাতা-সহ বিভিন্ন শহর থেকেও অতিরিক্ত বাস চালানো হবে।

শুধু যাত্রী পরিবহণই নয়, পর্যটকদের জন্য প্রায় দুই সপ্তাহ ধরে পর্যটন পরিক্রমায় বিশেষ বাস চালাবে পরিবহণ দপ্তর। মিরিক, গজলডোবার ভোরের আলো, জলদাপাড়া, বিন্দু, জলঢাকা, চিলাপাতা জঙ্গল, গরুমারা-সহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে চলবে এই বাস। শুক্রবার শিলিগুড়ি এনবিএসটিসি বাস ডিপোতে বিশ্বকর্মা পুজোয় উপস্থিত হয়ে এই ঘোষণা করেন মন্ত্রী।

এনবিএসটিসির এই উদ্যোগে পুজোর মরশুমে যাত্রী ও পর্যটকদের যাতায়াতে কোনও সমস্যা হবে না বলেই আশা করছে পরিবহণ দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *