Mothabari Case : ১৩ ই মে পর্যন্ত আপাতত জেলে হেফাজতে থাকার নির্দেশ দেওয়া মোথাবাড়ি কাণ্ডে অভিযুক্তদের !
কিউ ইন্ডিয়া বাংলা:- মালদা মোথাবাড়ি অশান্তি কাণ্ডে জামিন খারিজ হলো অভিযুক্তদের। মোফাক্কারুল ইসলাম-সহ ৫২ জন অভিযুক্তের জামিন খারিজ করল এনআইএ আদালত। ১৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্তদের।
প্রসঙ্গত গত ১ এপ্রিল মালদার মোথাবাড়িতে ঘণ্টার পর ঘণ্টা বিডিও অফিসে আটকে রাখা হয় জুডিশিয়াল অফিসারদের। এসআইআর- এর কাজে বিচারাধীনদের নথি যাচাই করতে মালদার মোথাবাড়িতে গিয়েছিলেন বিচারকরা। সেখানেই তাঁদের সঙ্গে ঘটে ন্যাক্কার জনক ঘটনা। ঘণ্টার পর ঘণ্টা, দুপুর থেকে রাত পর্যন্ত কার্যত পণবন্দী করে রাখা হয় জুডিশিয়াল অফিসারদের। এমনকি তাঁদের মধ্যে থাকা মহিলা আধিকারিকদের রেহাই দেওয়া হয়নি। ঘটনার দিন রাতে কেন্দ্রীয় বাহিনীর উদ্যোগে তাঁদের সকলকে উদ্ধার করা হয়। মোট ৭ জন জুডিশিয়াল আধিকারিককে সেই সময় আটকে রাখা হয়েছিল বলে খবর। তাঁদের উদ্ধার করে নিয়ে আসার সময় ফের একবার চড়াও হয়েছিল বিক্ষোভকারীরা।
গোটা ঘটনায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট তদন্তের দায়িত্বভার দেয় এনআইএ- র হাতে। নিজের বিশেষ ক্ষমতা (সংবিধান প্রদত্ত) প্রয়োগ করে এনআইএ- কে মোথাবাড়িকাণ্ডের তদন্তভার দেয় দেশের শীর্ষ আদালত। নির্দেশ ছিল তদন্তের সব রিপোর্ট সরাসরি সুপ্রিম কোর্টকে দেবে এআইএ। গোটা তদন্ত হবে সুপ্রিম কোর্টের নজরদারিতে। তদন্তে নেমে মূল অভিযুক্ত মোফাক্কারুলকে গ্রেফতার করে এনআইএ। একে একে গ্রেফতার করা হয় বাকিদেরকে। গোটা ঘটনায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট তদন্তের দায়িত্বভার দেয় এনআইএ- র হাতে। সূত্রের খবর মোথাবাড়িকাণ্ডের তদন্তভার দেয় দেশের শীর্ষ আদালত। নির্দেশ ছিল তদন্তের সব রিপোর্ট সরাসরি সুপ্রিম কোর্টকে দেবে এআইএ। গোটা তদন্ত হবে সুপ্রিম কোর্টের নজরদারিতে। তদন্তে নেমে মূল অভিযুক্ত মোফাক্কারুলকে গ্রেফতার করে এনআইএ। এবার এই মামলায় ১৩ ই মে পর্যন্ত আপাতত জেলে হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত , ১৩ ই মে পর্যন্ত আপাতত জেলে হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়। ১২টি মামলার মধ্যে এর আগে একটিতে জামিন পেয়েছিল মোফাক্কারুল। কিন্তু বাকিগুলিতে মেলেনি জামিন।
এর আগে একটিতে জামিন পেয়েছিল মোফাক্কারুল। কিন্তু বাকিগুলিতে মেলেনি জামিন। সেইসব মামলারই একটির আজ শুনানি ছিল।
