আজকের দিনেতিলোত্তমা

Shyama Prasad Mukhopadhyay: জন্মদিবসের একদিন আগেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভেঙে দিল দুষ্কৃতীরা, তীব্র চাঞ্চল্য রাজ্যজুড়ে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- ক্ষমতায় আসার পরেই রাজ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উদযাপন নিয়ে উন্মাদনা বিজেপির অভ্যন্তর। গোটা রাজ্যেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সম্মানে সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। স্কুল থেকে আদালত সমস্ত সরকারি সমস্ত অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ত্ম জন্মদিবস উদযাপনের আগেই খাস কলকাতায় তাঁর মূর্তির উপর হামলার ঘটনা ঘটল। মধ্য কলকাতার সুকিয়া স্ট্রিটে এলাকায় আচার্য প্রফুল্ল চন্দ্র (এপিসি) রোডের ওপর স্থাপিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদীর নিচের অংশ ভেঙে দিয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। আগামীকাল, জুলাই এই জননেতার জন্মদিবস। তার আগেই রাজ্যে বড়সড় বিপর্যয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিবস উপলক্ষে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কেন্দ্রীয় মন্ত্রীর সফরর ঠিক এক দিন আগেই অপ্রীতিকর ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা ও উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সুকিয়া স্ট্রিট এলাকার রামমোহন লাইব্রেরির ঢিল ছোড়া দূরত্বে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গোপাল মুখোপাধ্যায়ের দুটি আবক্ষ মূর্তি বসানোর কাজ সদ্য সম্পূর্ণ হয়েছিল। বেদীতে নামের ফলকও লাগানো হয়ে গিয়েছিল এবং আগামীকালই এই মূর্তি দুটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু রবিবার সাত সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন, মূর্তির উপরের অংশ অক্ষত থাকলেও নীচের বেদীটি কেউ বা কারা ভেঙে গুঁড়িয়ে গেছে। ফলকটি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হয়েছে। এই ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য জুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *