আজকের দিনেখেলাবিশ্বভারত

Japan vs India : বৃষ্টি ভেজা সানো-তে অঘটন প্রায়! শেষ বলে বাঁচল ভারত, হৃদয় জিতল জাপান

কিউ ইন্ডিয়া বাংলা, জাপান:- ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তির Japan vs India প্রীতি ম্যাচে অঘটন ঘটতে ঘটতে বাঁচল বিশ্বচ্যাম্পিয়নরা। ৫ ওভারের ম্যাচে জাপানকে ২ রানে হারাল শ্রেয়স আইয়ারের ভারত। সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টিকিট সব বিক্রি হয়ে গিয়েছিল ভারতের Japan vs India দাপট দেখবে বলে। কিন্তু বৃষ্টিতে ৩ ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচ, ৫ ওভারে নেমে আসে খেলা।

 

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। প্রথম বলেই Japan vs Indiaআউট অভিষেক শর্মা। এরপর একে একে ফেরেন সঞ্জু স্যামসন ও ইশান কিষান। ৪ উইকেটে মাত্র ৩২ রান তোলে ভারত(Japan vs India)। অধিনায়ক শ্রেয়স আয়ার সর্বোচ্চ ১৬ রান করেন ।

 

জবাবে জাপান প্রথম ওভারে ২ রানে ১ উইকেট হারালেও দারুণভাবে লড়াইয়ে ফেরে। শেষ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যায় তারা। শেষ বলে জয়ের জন্য ৪ রান দরকার ছিল, করতে পারে ১ রান। ৩০ রানেই থামে  জাপানের ইনিংস। ২ রানে জিতলেও এই ম্যাচ ভারতের জন্য বড় সতর্কবার্তা। আর জাপানের জন্য এটা নৈতিক জয়, যা প্রমাণ করে বিশ্ব ক্রিকেটে তারা আর খড়কুটো নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *