আজকের দিনেবাংলার আয়না

ভোটের আগেই সরে দাঁড়ালেন জাহাঙ্গির, ফলতায় পুনর্নির্বাচনে লড়বেন না তৃণমূল প্রার্থী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন। তার আগে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়ে যাওয়ায় ইভিএমে তাঁর নাম থাকবে।

ফলতা বিধানসভায় ২১ মে, বৃহস্পতিবার ২৮৫টি বুথে পুনর্নির্বাচন হবে।
তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান জানিয়েছেন, তিনি ভোটে লড়বেন না। তিনি বলেন, ‘ফলতায় শান্তি থাকুক, উন্নয়ন হোক। মুখ্যমন্ত্রী ফলতার জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছেন। তাই ২১ মে-র পুনর্নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।’
মনোনয়ন প্রত্যাহারের শেষদিন পার হয়ে গেছে। তাই ইভিএমে জাহাঙ্গির খানের নাম থাকবে।
জাহাঙ্গীর এর এই ঘোষণা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘ও পালাবেই। ফলতার মা-বোনেরা আমাদের সঙ্গে আছেন। ও কাউন্টিং এজেন্টও দিতে পারত না।’
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, গত ১০ বছর তাঁরা ভোট দিতে পারেননি। হাতে কালি লাগিয়ে বলা হত ভোট হয়ে গেছে। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হত।
এবার পুনর্নির্বাচনের জন্য ফলতায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

ভোটের আগেই সরে দাঁড়ালেন ফলতার তৃণমূল প্রার্থী। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এবার পুনর্নির্বাচন হবে ফলতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *