IPL-Cricket : অধিনায়কোচিত ইনিংস শ্রেয়সের, লখনউকে হারালো পাঞ্জাব !
কিউ ইন্ডিয়া বাংলা :- প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে গেলে জয় ছাড়া আর কোন উপায় ছিল না পাঞ্জাব কিংসের কাছে । গুরুত্বপূর্ণ এই ম্যাচে লখনউ সুপার জায়ান্টের ঘরের মাটিতে তাদেরকে পর্যুদস্ত করল পাঞ্জাব কিংস । ১২ বল বাকি থাকতে ৭ উইকেট এর ব্যবধানে ম্যাচ জিতল তারা। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে ভেসে রইল প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস।
পাঞ্জাব কিংস এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নামে লখনউ। ওপেনিং জুটিতে তারা বদল ঘটায় । জোস ইংলিশের সঙ্গে ওপেন করতে নামেন অশ্বিন কুলকার্নি। তবে শূন্য রানে আউট হন অশ্বিন কুলকার্নি । জোশ ইংলিশ ৭২ রান করেন। নিকোলাস পুরান মাত্র ২ রান করেন । এরপর আয়ুশ বাদোনি ১৮ বলে ৪৩ রানের দ্রুত ইনিংস খেলেন। অধিনায়ক ঋষভ পান্থ এর ব্যাট থেকে আসে ২২ বলে ২৬ রানের ইনিংস। আব্দুল সামাদ ২০ বলে ৩৭ রান করেন। আজকের এই ম্যাচে এই সিজনের প্রথমবার দলের প্রথম একাদশে সুযোগ পান সচিন পুত্র অর্জুন টেন্ডুলকর। মাত্র পাঁচ রানে তিনি অপরাজিত থাকেন । নির্ধারিত কুড়ি ওভারে ৬ উইকেট হারিয়ে লখনউ ১৯৬ রান তুলতে সক্ষম হয় । পাঞ্জাবের হয়ে দুটি করে উইকেট নেন মার্কো জানসেন ও যজুবেন্দ্র চাহাল । একটি করে উইকেট পান আজমতুল্লা ওমরজাই ও শশাঙ্ক সিং।
১৯৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে যায় পাঞ্জাব কিংস । ইনিংসের প্রথম বলে ০ রানে আউট হয়ে যান প্রিয়াংশ আর্য । কুপার কনোলি মাত্র ১৮ রানে আউট হয়ে যান । প্রভাসিমরন সিং এবং অধিনায়ক শ্রেয়স আয়ার দলের ইনিংস কে টেনে নিয়ে যান । ৩৯ বলে ৬৯ রান করে আউট হয়ে যান পাঞ্জাবের উইকেট রক্ষক ব্যাটার প্রভাসিমরন । পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স এদিন ৫১ বলে ১০১ রানে অপরাজিত থাকেন । এবারের আইপিএলে এটি তার প্রথম শতরান । দুই ওভার বাকি থাকতে ম্যাচ জিতে নেয় প্রীতি জিন্টার দল।
পাঞ্জাবের এই জয় কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের উপর চাপ বাড়ালো । জিতলেও এখনো প্লে অফ নিশ্চিত নয় পাঞ্জাবের । রাজস্থান এবং কলকাতার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
