IPL 2027 : নীল-সোনালি ডাগআউটে নতুন বস পোলার্ড! মুম্বইয়ে ফিরবে সুদিন?
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচের কুর্সিতে বড় রদবদল (IPL 2027)। মাহেলা জয়বর্ধনেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল কাইরন পোলার্ডকে। ব্যাটিং কোচ থেকে এবার সরাসরি হেড স্যর। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স মানেই পোলার্ড। (IPL 2027) ২০১০ সালে মাত্র ২২ বছর বয়সে মুম্বইয়ে যোগ দিয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। ২০২২ পর্যন্ত ১২ মরশুম শুধু মুম্বইয়ের জার্সিতেই খেলেছেন। ১৮৯ ম্যাচে ৩৪১২ রান, ৬৯ উইকেট, পাঁচটি আইপিএল ট্রফি জয়ের অন্যতম কারিগর তিনি (IPL 2027)। অবসরের পর থেকেই কোচিং স্টাফে ছিলেন, সামলেছেন ব্যাটিং কোচের দায়িত্ব।
কিন্তু গত দু-তিন বছর একেবারেই ভালো (IPL 2027) যায়নি মুম্বইয়ের। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করার পর থেকেই ড্রেসিংরুমে ফাটলের খবর প্রকাশ্যে আসে। হার্দিকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন, রোহিত-বুমরাহ-সূর্যকুমারদের সঙ্গে দূরত্ব, মাঠে তার প্রতিফলন দেখা গেছে। (IPL 2027) ফলে পাঁচবারের চ্যাম্পিয়ন দল ছন্দ হারিয়েছে। এই পরিস্থিতিতে পোলার্ডের ওপর ভরসা রাখছে ম্যানেজমেন্ট। কারণ দলের সিনিয়রদের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত ভালো। রোহিতের প্রাক্তন সতীর্থ, হার্দিকেরও কাছের মানুষ। (IPL 2027) ফলে কোন্দল মিটিয়ে দলকে এক ছাতার তলায় আনাই হবে তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
নতুন দায়িত্ব পেয়ে পোলার্ড বলেন, (IPL 2027) ‘হেড কোচের দায়িত্ব নেওয়া আমার জন্য সম্মানের। এই দল আমার জীবন ও কেরিয়ারের বিশাল একটি অংশ জুড়ে আছে। নীল-সোনালি জার্সির মূল্য আমি জানি, সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে চাইব।’ অন্যদিকে মালকিন নীতা আম্বানি জানিয়েছেন, ‘মাত্র ২২ বছর বয়সে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন পোলার্ড (IPL 2027)। গত ১৬ বছর ধরে তিনি আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। খেলোয়াড় হিসেবে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। আমার বিশ্বাস, নতুন দায়িত্বেও তিনি একই নিষ্ঠা ও দৃঢ়তা নিয়ে কাজ করবেন।’ জয়বর্ধনে (IPL 2027) জমানায় রোহিত-হার্দিক দ্বন্দ্ব সামলানো যায়নি। এবার পোলার্ডের কাঁধে দল গোছানোর গুরুদায়িত্ব। প্রাক্তন সতীর্থদের নিয়ে তিনি মুম্বইকে ফের চ্যাম্পিয়ন বানাতে পারেন কিনা, সেদিকেই তাকিয়ে সমর্থকরা।
