HEALTH TIPS : ঘি-কফি খেয়ে ওজন কমানোর ট্রেন্ড, কতটা নিরাপদ? জেনে নিন বিশেষজ্ঞরা কী বলছেন
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- টলিউড থেকে বলিউড, সব নায়িকাদের এখন ঘি-কফি খেয়ে শরীরচর্চা করার ট্রেন্ড চলছে (HEALTH TIPS)। তারকা মহলের অনেক নায়ক-নায়িকা মনে করেন ঘি-কফি খেয়েও শরীরচর্চা করা যায়। এই অজানা ব্যাপারটি আদৌ সঠিক কি না, তা এখনও সকল মানুষের কাছে তেমনভাবে পরিষ্কার নয় (HEALTH TIPS)।
জানা যায়, কারিনা কাপুর খান, শিল্পা শেট্টি, কৃতি শ্যানন, রকুলপ্রীত সিংয়ের মতো অনেক তারকারা নাকি ঘুম থেকে উঠে ঘি-কফিতে গলা ভেজান। সকালে ঘুম কাটানোর জন্য বা শরীরচর্চার আগে পানীয় হিসাবে প্রথম সারিতে রেখেছেন এই দুই খাদ্যকে। এটা খেলে নাকি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। অনেকে এই দুই খাদ্যকে একসাথে ‘বুলেটপ্রুফ কফি’-ও বলেন (HEALTH TIPS)।
যারা কিটো বা কিটোজেনিক ডায়েট মেনে চলেন, তাঁরা সাধারণত এই রুটিন মেনে চলেন। কিটো হলো এমন একটি খাদ্যাভ্যাস যেখানে খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ খুব কম থাকে এবং চর্বি বা ফ্যাটের পরিমাণ অনেক বেশি থাকে। তাঁদের জন্য ঘি-কফি একটি হাই-ক্যালোরির পানীয়। এই ধরনের পানীয় খেলে শরীরে তেমন কোনও পুষ্টিগুণ যায় না।
সকালে ঘি-কফি খেলে শরীরে প্রোটিন, ফাইবার কিছুই যাচ্ছে না। এর ফলে শরীরে স্যাচুরেটেড ফ্যাট বেড়ে গিয়ে অনেকের হার্টের সমস্যা শুরু হওয়ার সম্ভাবনা থাকে। অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এই খাদ্যটি গ্রহণ করা উচিত নয়। কখনই কোনও তারকার ডায়েট প্ল্যান অন্ধের মতো অনুকরণ করা উচিত নয়। নিজে একজন পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করে তারপরই ডায়েট শুরু করুন, নির্দেশিত খাবার খান।
