আজকের দিনেখেলা

ঘরের মাঠে গুজরাট টাইটানসের প্রতিপক্ষ হায়দ্রাবাদ , বাজিমাত করবেন কারা ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- নিজেদের শেষ চারটি ম্যাচে পরপর জয় পেয়েছে শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটানস। টানা পঞ্চম জয়ের লক্ষ্যে ঘরের মাঠ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ । পয়েন্ট টেবিলে এগিয়ে থাকলেও লড়াইটা সহজ হবে না শুভমনদের । প্রতিপক্ষ হায়দ্রাবাদ শেষ সাতটি ম্যাচে ছয়টিতে জয় পেয়েছে।

গুজরাট টাইটান্স দলে এখন খুশির হাওয়া। দলের ওপেনাররা ভালো ফর্মে আছেন । গত ম্যাচে অধিনায়ক গিল এবং অপর ওপেনার সাই সুদর্শন দুজনেই রান পেয়েছিলেন। হায়দ্রাবাদের বিপক্ষে নামার আগে যা দলকে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে। গত ম্যাচে বেশি রান না করলেও মোটামুটি রানের মধ্যে আছেন জস বাটলার। ওয়াশিংটন সুন্দর দলের প্রয়োজনে কার্যকরী ইনিংস খেলছেন । সব মিলিয়ে ব্যাটিং বিভাগ নিয়ে চিন্তামুক্ত গুজরাটের কোচ নেহরা। দলের বোলিং বিভাগে ধারাবাহিক ভাবে পারফর্ম করেছেন কাগিসো রাবাডা। এখনো পর্যন্ত তিনি তিনি ১৮ উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে তৃতীয় স্থানে রয়েছেন। মহম্মদ সিরাজ, রশিদ খান, কাগিসো রাবাডা এই ত্রিফলা গুজরাতকে সাফল্য এনে দিচ্ছে।

অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ শেষ সাতটি ম্যাচে ছয়টিতে জয় পেয়েছে। মাত্র একটি ম্যাচে হেরেছে তারা , সেটাও কলকাতার বিপক্ষে। হায়দ্রাবাদ দলের ব্যাটিং বিভাগের তিন অন্যতম কান্ডারী ট্রেভিস হেড, অভিষেক শর্মা , হেনরিক ক্লাসেন । এরা প্রতিটা ম্যাচে রান পাচ্ছেন । ক্লাসেন টুর্নামেন্টের শুরু থেকে ধারাবাহিক ভাবে ভালো খেলছেন , আর দুই ওপেনার প্রথম দিকে কয়েকটি ম্যাচে রান না পাওয়ার পর পরবর্তীতে ফর্মে ফিরেছেন। বোলিং বিভাগ এর কথা বলতে গেলে একঝাঁক তরুণ ভারতীয় অ্যানক্যাপড বোলার দলকে সাফল্য এনে দিচ্ছেন। শিবাঙ্গ কুমার , সাকিব হুসেন , প্রফুল হিঙ্গে আইপিএলের মঞ্চে প্রথমবারেই সাফল্য পেয়েছেন । যা দলকে সহায়তা দিচ্ছে।

গুজরাট টাইটানস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ এর এই ম্যাচ হাড্ডাহাড্ডি হতে চলেছে। এবার শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *