আজকের দিনেখেলা

GALL TEST : দেবদত্ত-জুরেলের ব্যাটে রানের পাহাড়ে ভারত, বৃষ্টির ভ্রূকুটিতেও ডিক্লেয়ার নয় কেন? প্রশ্ন গম্ভীরের টিমের সামনে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক :- গল টেস্টের দ্বিতীয় দিনেও বৃষ্টির বাধা (GALL TEST)। তার মধ্যেই দেবদত্ত পাড়িক্কলের ‘ড্যাডি হান্ড্রেড’ আর ধ্রুব জুরেলের হাফসেঞ্চুরিতে রানের পাহাড় গড়ল ভারত। ৯ উইকেটে ৪৬০ রানে শেষ দিন ২। কিন্তু আবহাওয়া হাতে না থাকা সত্ত্বেও দ্বিতীয় দিনে কেন ডিক্লেয়ার করল না গম্ভীরের টিম? উঠছে প্রশ্ন।

টসে জিতে ব্যাটিং নেয় ভারত। শুরুটা ভালো করেন যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। ৩২ রানে রান আউট হয়ে ফেরেন যশস্বী। (GALL TEST)  এরপর রাহুলের সঙ্গে ১৫০ রানের জুটি গড়েন দেবদত্ত পাড়িক্কল। সাই সুদর্শনের চোটে সুযোগ পেয়ে প্রথম দিন সেঞ্চুরি, দ্বিতীয় দিনে আরও আগ্রাসী দেবদত্ত। দুটো সেশন বৃষ্টিতে নষ্ট হওয়ায় রানের গতি বাড়ান। শেষে ১৬৭ রানে স্টাম্প হয়ে ফেরেন তিনি। ইনিংসে ১৫টি চার ও ১টি ছক্কা।রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া রাহুল এদিন ফিরে ৮২ রানে আউট। ঋষভ পন্থ ৩৯, জাদেজা ১৩ রানে ফেরেন। তবে ৬ নম্বরে নেমে ভরসা দিলেন ধ্রুব জুরেল। (GALL TEST)

সরফরাজের দলে আসা নিয়েও আলোচনা ছিল, কিন্তু জুরেল ধারাবাহিকতায় জায়গা ধরে রাখলেন। ৬৮ বলে ৫১ রান, সঙ্গে ৪টি চার ও ১টি ছক্কা। শেষের দিকে মানব সুথারও ২৪ রান যোগ করেন। শ্রীলঙ্কার হয়ে প্রভাত জয়সূর্য ১০৯ রানে ৪ উইকেট নেন।৪৬০ রান তোলার পরেও ডিক্লেয়ার না করার পেছনে যুক্তি স্পষ্ট। আকাশের অবস্থা ভালো নয়। পরের দিনগুলোতেও বৃষ্টি বাধা দিতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে টিকে থাকতে জয় ছাড়া উপায় নেই ভারতের। তাই যত বেশি রান তোলা যায়, ততই শ্রীলঙ্কাকে চাপে ফেলা সহজ হবে তৃতীয় দিনে।

বৃষ্টি যদি খেলা কেড়ে নেয়, তবে ড্র-ও ভারতের জন্য ক্ষতি (GALL TEST)। তাই বড় লিড নিয়ে দ্রুত শ্রীলঙ্কাকে অলআউট করাই গিল-গম্ভীরের লক্ষ্য। দেবদত্ত-জুরেল ভিত গড়ে দিয়েছেন, এবার বলারদের পালা। বৃষ্টি বাগড়া না দিলে গলে জয়ের রাস্তা খুলবে ভারতের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *