ED : রাজ্যের তৃণমূল কংগ্রেসের ২ হেভিওয়েট নেতাকে ফের তলব ইডির !
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে বিধানসভা নির্বাচন পর্ব শেষ হয়েছে ইতিমধ্যে। আগামী ৪ই মে তার ফলাফল ঘোষণা। ভোট পর্ব মেটার পরই পুর নিয়োগ দুর্নীতি মামলায় আবার সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। জিজ্ঞাসাবাদ করার জন্য আবারো ডাকা হল তৃণমূল কংগ্রেসের ২ হেভিওয়েট নেতাকে ।
প্রসঙ্গত গতকাল শুক্রবার ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন বিধান নগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের বিদায়ী দমকলমন্ত্রী সুজিত বোস । সিজিও কমপ্লেক্সে তাকে প্রায় নয় ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্রের খবর আবারো সুজিত বসু এবং রথীন ঘোষ কে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । ইডি সূত্রে দাবি, মৌখিকভাবে তাকে জানানো হয়েছে ৬ তারিখ আসার জন্য। এবং সুজিত বোসকে কিছু নথি ও আনতে বলা হয়েছে । এখনো সুজিত বোসের জিজ্ঞাসাবাদ করবো শেষ হয়নি তাই আবার তলব করা সিদ্ধান্ত নিয়েছে ইডি সূত্রের খবর। এর পাশাপাশি পুর নিয়োগ দুর্নীতি মামলায় রথীন ঘোষকেও ৬ তারিখেই তলব করা হয়েছে বলে খবর । ইডির পক্ষ থেকে তাকে নোটিশও পাঠানো হয়ে গিয়েছে ।
মূলত পুর নিয়োগ দুর্নীতি মামলায়, তৃণমূল প্রার্থী রথীন ঘোষ এবং সুজিত বসুকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । যদিও সেই সময় ভোট প্রচারের যুক্তি দেখিয়ে হাজিরা দেননি । তবে ভোটগ্রহণ পর্ব মিটতেই ফের সক্রিয় কেন্দ্রীয় সংস্থা ।
