আজকের দিনেভারত

DELHI : মোদীর বাসভবনের পাশের বস্তি খালির নির্দেশ! ৬ সপ্তাহের ডেডলাইন দিল দিল্লি হাই কোর্ট

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন সংলগ্ন ৩টি বস্তি খালি করার নির্দেশ দিল দিল্লি (DELHI)  হাই কোর্ট। বিআর ক্যাম্প, মসজিদ ক্যাম্প এবং ডিআইডি কলোনির প্রায় তিনশোরও বেশি পরিবারকে ৬ সপ্তাহের মধ্যে সরকার নির্ধারিত পুনর্বাসন কেন্দ্রে চলে যেতে হবে। সময়সীমা পেরোলে পুলিশ দিয়ে উচ্ছেদ করতে পারবে সরকার (DELHI) ।

মঙ্গলবার প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ এই নির্দেশ দেন। আদালত জানিয়েছে, এই ৩টি বস্তি অবিলম্বে খালি করতে হবে। (DELHI)

লোক কল্যাণ মার্গে (DELHI)  প্রধানমন্ত্রীর বাসভবনের কাছেই অবস্থিত এই বস্তিগুলি। কয়েকমাস আগে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীনস্থ ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এই বস্তিবাসীদের উচ্ছেদের নোটিস দেয়। পরিবারগুলিকে পুনর্বাসন দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। ৬ মার্চের মধ্যে তাদের সরকার নির্ধারিত জায়গায় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি। এরপরই মামলা গড়ায় হাই কোর্টে।

হাই কোর্ট নির্দেশ দিয়েছে, আগামী ৬ সপ্তাহের মধ্যে বস্তিবাসীদের সাভদা ঘেভরা এলাকায় ‘দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড’ (ডিইউএসআইবি) কলোনিতে পুনর্বাসন দিতে হবে। সেখানে প্রয়োজনীয় সমস্ত সুযোগ-সুবিধা থাকে, তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছে আদালত। সরকারকে তার প্রতিশ্রুতি এবং পূর্ববর্তী নির্দেশাবলি মেনে চলতে হবে বলেও স্পষ্ট করেছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *