মেয়েই খুনি! জানার পরেই হৃদরোগে আক্রান্ত সিয়ার বাবা, ফাঁসির দাবি জানালেন মা
কিউ ইন্ডিয়া বাংলা:- ভালোবাসার কী চরম পরিণতি! গা শিউরে ওঠার মতো ঘটনা। পুনের তরুণ ব্যবসায়ী কেতন বিশাল আগরওয়াল খুনে শিউরে উঠেছে গোটা দেশ। প্রেমিক চেতন চৌধুরী সঙ্গে যোগসাজশ করে বাগদত্তাই হত্যা করেছে কেতনকে। ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ কেতনের বাবা-মা। একদম ভেঙে পড়েছেন। অপরদিকে মেয়ে সিয়া গোয়েলের এই কীর্তিতে বাকরুদ্ধ তার বাবা মা। সিয়ার মা জানিয়েছেন, মেয়ে অপরাধী হলে তাঁকে ফাঁসি দেওয়া হোক। একই দাবি সিয়ার বাবারও। সংবাদমাধ্যমকে সিয়ার মা বলেছেন, ”ও যদি দোষী হয়, তবে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। ওকে ফাঁসিতে ঝোলানো হোক। ওকে ফাঁসিতে ঝোলানো হোক। আমি একজন মা হয়ে এই কথা বলছি।
এদিকে মেয়ের এই কর্মকাণ্ড শুনে ২৩ জনুই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছেন সিয়ার বাবা প্রবীণ গোয়েল। হাসপাতালে চিকিৎসাধীন। সিয়ার বাবাও একই দাবি তুলেছেন। প্রবীণের কথায়, এই ঘটনায় যেই দোষীয় হোক না কেন, এমনকী যদি আমার মেয়েও হয়, তাকে ফাঁসি দেওয়া উচিত’। উল্লেখ্য, পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুটে হবু স্বামী কেতনকে খুনে অভিযুক্ত বাগদত্তা সিয়া এবং প্রেমিক চেতন চোধুরী। তোলপাড় গোটা দেশ। ৩৫০ ফুট উঁচু থেকে পড়ে মৃত্যু হয় কেতনের। সেই ঘটনাই সাজাতে চেয়েছিল কেতন। কিন্তু পরে বোঝা যায়, এই ঘটনার মাস্টারমাইন্ড সিয়া ও তার প্রেমিক। জিজ্ঞাসাবাদের সময় তরুণীর বয়ানে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। কেতনকে ধাক্কা দিয়ে ৩৫০ ফুট নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দু’জনের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, কেতনের খুনকে নিছক দুর্ঘটনা বলে সাজানোর ছক কষেছিল তার সিয়া ও তার প্রেমিক। তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন দুজনেই। তবে শেষরক্ষা হল না। উল্লেখ্য, আগামী নভেম্বরে বিয়ের কথা ছিল সিয়া-কেতনের। তার জন্য ১৭ কোটি টাকা দিয়ে প্রাসাদও বুক করা হয়েছিল।
