আজকের দিনেগ্রীন রুমবাংলার আয়নাভারতসুস্থ থাকুন

COVID-19 : করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কুমার শানুর পুত্র জান, উদ্বেগ অনুরাগীদের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, মুম্বাই :- কোভিড আবারও চোখ রাঙাচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হলেন প্রখ্যাত গায়ক কুমার শানুর ছেলে এবং ‘বিগ বস ১৪’ খ্যাত গায়ক জান কুমার শানু। তাঁর আচমকা অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে ভক্তমহলে।

রবিবার ১২ জুলাই সোশাল মিডিয়ায় নিজেই ভিডিয়ো পোস্ট করে অসুস্থতার খবর জানান জান। হাসপাতালের নীল-সাদা পোশাক পরে তিনি ক্যাপশনে লেখেন, “চীন সে আয়া মেরা দোস্ত… কোভিড কো সালাম করো।” রসিকতার ছলে তিনি আরও যোগ করেন, “ফিট চেক, আমার প্রিয় ডিজাইনার ‘কোকিলাবেন’-এর পোশাক পরেছি। চেক ইন করেছি: উহান থেকে আসা কোভিডের জন্য।”

জানের এই পোস্টের পরপরই বিনোদন জগতের সতীর্থ ও অনুরাগীরা কমেন্টে দ্রুত সুস্থতা কামনা করেছেন। টিভি সঞ্চালক চারুল মালিকও তাঁর আরোগ্য কামনা করেন।

তবে মৃদু উপসর্গে সাধারণত হোম আইসোলেশন বলা হলেও জানকে হাসপাতালে ভর্তি করতে হওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। চিকিৎসকেরা তাঁকে কতদিন পর্যবেক্ষণে রাখবেন তা এখনও জানা যায়নি।

জানের করোনা আক্রান্ত হওয়ার খবরটি এমন সময়ে এল যখন দেশের কয়েকটি জায়গায় নতুন করে করোনার প্রকোপ দেখা দিয়েছে। অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কাদাপ্পা জেলায় ৮ জন নতুন আক্রান্ত এবং ২ জনের মৃত্যুর খবর মিলেছে। সংক্রমণ নিয়ন্ত্রণে র‍্যাপিড রেসপন্স টিম নমুনা সংগ্রহ করছে এবং জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হয়েছে পুণের ল্যাবে।

কোভিড এখনও পুরোপুরি যায়নি, জানের অসুস্থতা তা-ই মনে করিয়ে দিল। আপাতত ভক্তদের প্রার্থনা যাতে ‘কোকিলাবেন’-এর এই ছাত্র খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার মঞ্চে ফেরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *