আজকের দিনেভারতরাজনীতি

Gyanesh Kumar : বিতর্কের মধ্যেই ঐক্যের বার্তা, ‘বিদ্রোহী’ দুই কমিশনারের সঙ্গে বৈঠকে জ্ঞানেশ কুমার

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- ‘বিদ্রোহী’ তকমা পাওয়া দুই নির্বাচন কমিশনার বিবেক জোশী ও সুখবীর সিং সান্ধুর (Gyanesh Kumar) সঙ্গে বৈঠকে বসলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। শনিবার সন্ধ্যায় নির্বাচন সদনে ফুলবেঞ্চের(Gyanesh Kumar) বৈঠকে SIR বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে একাধিক বড় সিদ্ধান্ত নিল কমিশন, যার মধ্যে অনলাইন শুনানি ও পশ্চিমবঙ্গে নাম বাদ পড়াদের জন্য বিশেষ কর্মসূচি অন্যতম(Gyanesh Kumar)।

 

দিন দুয়েক আগে সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিস্ফোরক রিপোর্ট প্রকাশিত হয়, যেখানে (Gyanesh Kumar)দাবি করা হয় গত ১০ মাস ধরে জ্ঞানেশ কুমার দুই সতীর্থের মতামত উপেক্ষা করছেন। কমিশনের ১৪টি সিদ্ধান্তে লিখিত আপত্তি জানিয়েছিলেন দুই কমিশনার, কিন্তু তাতে কর্ণপাত করেননি মুখ্য নির্বাচন কমিশনার(Gyanesh Kumar)। এই রিপোর্ট সামনে আসতেই জাতীয় রাজনীতিতে ঝড় ওঠে। রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়রা জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)পদত্যাগ দাবি করেন।

 

এই বিতর্কের আবহেই এদিন বৈঠকের ছবি প্রকাশ করে কমিশন, যেখানে তিনজনকে (Gyanesh Kumar)একসঙ্গে বসে থাকতে দেখা যায়, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কমিশনের ব্যাখ্যা, যে কোনও সিদ্ধান্তে ভিন্নমতের অবকাশ আছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঐক্যমত্যের ভিত্তিতে(Gyanesh Kumar)।

 

বৈঠকে SIR নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতে আপত্তি জানানোর সময়সীমা বাড়িয়ে ৩০ (Gyanesh Kumar)অক্টোবর এবং মহারাষ্ট্রে ১২ অক্টোবর করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল, SIR-এর নোটিস পাওয়া ব্যক্তিদের ERO বা AERO অফিসে সশরীরে যেতে হবে না। BLO-রা বাড়ি গিয়ে নথি সংগ্রহ (Gyanesh Kumar)করে ECI-NET অ্যাপে আপলোড করবেন। ERO-ই যোগ্যতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বিশেষ পরিস্থিতি ছাড়া শুনানি হবে অনলাইনে এবং নোটিস প্রাপকের বদলে পরিবারের অন্য সদস্যও হাজিরা দিতে পারবেন। পশ্চিমবঙ্গে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্যও (Gyanesh Kumar)বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। কমিশনের এই নমনীয় পদক্ষেপে ভোটারদের হয়রানি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে, যদিও ‘বিদ্রোহ’ বিতর্ক নিয়ে রাজনৈতিক চাপানোতোর (Gyanesh Kumar)অব্যাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *