আজকের দিনেবিশ্বভারত

World News : ‘ভারতকে স্থায়ী সদস্য করুন’, রাষ্ট্রসংঘে ভারতের হয়ে ব্যাট ধরল বন্ধু রাশিয়া

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের দৌড়ে (World News)বড় সাফল্য ভারতের। ভারতকে স্থায়ী সদস্য করার পক্ষে জোরাল সওয়াল করল রাশিয়া, পর্তুগাল এবং মরিশাস। গ্লোবাল সাউথের (World News)প্রতিনিধিত্ব বাড়াতে ভারতের পাশে দাঁড়ালেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ।

 

শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে লাভরভ বলেন, নিরাপত্তা পরিষদের সংস্কারের মাধ্যমে এশিয়া, (World News)আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়াতে হবে। তিনি স্পষ্ট বলেন, “আমরা এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার(World News) প্রতিনিধিত্ব বৃদ্ধির পক্ষে। স্থায়ী সদস্যপদের জন্য ব্রাজিল ও ভারতকে আমরা সমর্থন করি।” একই সঙ্গে পশ্চিমী দেশগুলির জন্য অতিরিক্ত আসন বরাদ্দের বিরোধিতা করেন তিনি। লাভরভের দাবি, জার্মানি ও জাপান(World News) এখন প্রতিশোধপরায়ণ রাজনীতির পথে হাঁটছে, তাই তাদের অতিরিক্ত আসন দেওয়া যাবে না।

 

উল্লেখ্য, এই মুহূর্তে নিরাপত্তা পরিষদের স্থায়ী (World News)সদস্য ৫টি দেশ – আমেরিকা, রাশিয়া, চিন, ফ্রান্স ও ব্রিটেন। দীর্ঘদিন ধরেই এই পরিষদের সংস্কার এবং ভারতকে স্থায়ী সদস্যপদ দেওয়ার দাবি জানিয়ে আসছে দিল্লি। রাশিয়ার পাশাপাশি পর্তুগাল ও মরিশাসও ভারতের(World News) স্থায়ী সদস্যপদকে সমর্থন করেছে। কূটনৈতিক মহলের মতে, চিন ছাড়া প্রায় সব বড় শক্তিই এখন ভারতের পক্ষে। ফলে নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন পাওয়ার পথে আরও একধাপ এগোল ভারত(World News)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *