আজকের দিনেখেলা

ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে বৃত্ত সম্পন্ন হলো বুমরার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ১৯ নভেম্বর ২০২৩ , দুবছর আগের রাতটা ভুলতে পারেননি । চোখের জলে নিজের স্টেডিয়াম থেকে বিদায় নিতে হয়েছিল। একদিনের বিশ্বকাপের আক্ষেপ মেটালেন জসপপ্রিত বুমরা, তাও আবার নিজের ঘরের মাঠে । যেখানে তার বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা শুরু হয়েছিল । টি-২০ বিশ্বকাপের ফাইনালে ম্যাচের সেরা হয়েছেন তিনি।

বিশ্বকাপ ফাইনালে ৪ ওভার বল করে মাত্র ১৫ রান দেন । ইকনমি ৪ এর ও কম। স্বাভাবিকভাবেই উচ্ছসিত তিনি।ঘরের মাঠে বিশ্বকাপ জিততে পেরে আবেগতাড়িত তিনি । বিশ্বকাপ জয়ের পর তিনি জানান , অতীত থেকে শিক্ষা নিয়েই এই জায়গায় পৌঁছেছেন। বুমরা বলেন, ‘আমার কাছে এই জয়টা বিশেষ। দু’বছর আগে এখানে বিশ্বকাপ জিততে পারেনি। তাই এই জয়টা স্পেশাল। আমি মোটিভেটেড ছিলাম। উইকেট পাটা ছিল। আমি নিজের অভিজ্ঞতা কাজে লাগাই। প্ল্যানমাফিক এগোতে পেরেছি।’

বিশ্ব তথা টিম ইন্ডিয়ার সেরা পেসার ছোটবেলায় এই স্টেডিয়ামে খেলে বেড়ে উঠেছেন। মোতেরায় প্রথম ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখেন। তাই আজকের দিন কোনওদিন ভুলতে পারবেন না, তার কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। বুমরা বলেন, ‘আমি এখানে ক্রিকেট খেলা শুরু করেছিলাম। সেই স্টেডিয়ামে বিশ্বকাপ জিতলাম। ম্যাচের সেরার পুরস্কারও পেলাম। সবকিছু আমার কাছে স্বপ্নের মতো। পরিস্থিতি বিচার করে খেলেছি। নিজের ওপর বিশ্বাস ছিল। নিজের শক্তি জানতাম। এখানে প্রচুর ক্রিকেট খেলেছি। বাকি দলগুলো এখানে কীভাবে বল করে লক্ষ্য করেছি। বেশি জোরে বল করলে শট খেলা সহজ হয়ে যায়। তাই বুদ্ধিদীপ্ত এবং স্মার্ট ক্রিকেট খেলতে হয়েছে। ব্যাটারের মনের ভেতর প্রবেশ করতে হয়েছে।’

আজকে ম্যাচে ৪ উইকেট নিয়ে দলের সতীর্থ অর্শদীপ সিংকে টপকে টি-২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক এখন বুমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *