BRITAN: আমেরিকার ঘাঁটি উড়িয়ে দেওয়ার ছক! ব্রিটেনে মাঝরাতে ৩ সন্দেহজনক গাড়ি, গ্রেফতার ৫
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:-:মুম্বইয়ের ধাঁচে ব্রিটেনে হামলার ভয়াবহ ছক বানচাল (BRITAN। পশ্চিম ইংল্যান্ডের গ্লস্টারশায়ারে মার্কিন বায়ুসেনার ঘাঁটি RAF ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনার অভিযোগে রবিবার ভোররাতে ৫ জনকে গ্রেফতার করল ব্রিটিশ পুলিশ (BRITAN)। এই হামলার নেপথ্যে ইরান-যোগ রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তদন্তকারীদের দাবি, শনিবার রাত ১২টা ৪৫ নাগাদ (BRITAN) পার্শ্ববর্তী গ্রাম থেকে এক ব্যক্তি পুলিশকে ফোন করে জানান, ৩টি সন্দেহজনক সাদা গাড়ি বায়ুসেনা ঘাঁটির দিকে এগোচ্ছে। ওই গ্রাম থেকে ঘাঁটির দূরত্ব মাত্র এক মিনিটের। খবর পেয়েই সশস্ত্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ জনকে আটক করে। তিনটি গাড়ি থেকে বিস্ফোরক ও রাসায়নিক উদ্ধার হয়েছে বলে খবর। সেনার বোমা নিষ্ক্রিয়কারী রোবট দিয়ে গাড়িগুলি পরীক্ষা করা হয়। নিরাপত্তার কারণে আশপাশের ৮৫টি বাড়ি খালি করা হয়।
RAF ফেয়ারফোর্ড ইউরোপে আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত ঘাঁটি। গত মার্চ থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে এই ঘাঁটি ব্যবহার করছে আমেরিকা। ব্রিটিশ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই হামলার নেপথ্যে ইরানের পাশাপাশি রাশিয়া বা ইসলামি জঙ্গিযোগের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। গত জুলাইয়ে ইরানের সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ‘ইরানের বিরুদ্ধে ব্যবহৃত যে কোনও ঘাঁটি আমাদের নিশানায়।’ ঘটনার পর ট্রাম্প বলেন, ‘ব্রিটেনের সঙ্গে হাত মিলিয়ে দারুন কাজ হয়েছে। ওরা আমাদের বায়ুসেনা ঘাঁটির বড়সড় ক্ষতি করতে চাইছিল। আমরা ওদের উপর অনেকদিন ধরে নজর রেখেছিলাম।’
এই ঘটনার সঙ্গে ২৬/১১ মুম্বই হামলার মিল খুঁজছেন অনেকে। মুম্বইতেও একাধিক গাড়ি ছিনতাই করে শহর জুড়ে তাণ্ডব চালিয়েছিল জঙ্গিরা। এখানেও একই ছকে হামলার পরিকল্পনা ছিল বলে মনে করা হচ্ছে।
৫ জনকে গ্রেফতার করে সন্ত্রাস মামলায় তদন্ত শুরু করেছে ব্রিটিশ পুলিশ। ঠিক কী উদ্দেশ্যে এই হামলার ছক, কারা এর নেপথ্যে, তা খতিয়ে দেখা হচ্ছে।
