আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

NITIN NABIN: আরশোলা বিক্ষোভের আগে জেন জি-কে বার্তা! রিলে নয়, রিয়েলে ভরসা রাখার পরামর্শ নীতীন নবীনের

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- রিল নয়, রিয়েলে ভরসা রাখার বার্তা (NITIN NABIN) । ‘আরশোলা’ আবহের মধ্যেই বাংলার জেন জি-কে নয়া বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। সোমবার কৈখালিতে ‘যুব ভারত সংলাপ’ অনুষ্ঠানে যোগ দিয়ে যুব সমাজকে সঠিক তথ্যের উপর ভরসা রাখার পরামর্শ দিলেন তিনি (NITIN NABIN)। তাঁর আশঙ্কা, যুব প্রজন্ম মোবাইলে বুঁদ হয়ে রয়েছে।

সোমবার কৈখালিতে যুব সম্প্রদায়ের সঙ্গে আলাপচারিতা করেন নীতীন (NITIN NABIN) । দেশের নতুন শিক্ষা ব্যবস্থার প্রশংসা শোনা যায় তাঁর মুখে। ককরোচ জনতা পার্টির দ্বিতীয় দফার বিক্ষোভ কর্মসূচির আগে নীতীনের এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে দেশজুড়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। জেন জি-দের প্রতিবাদের জেরে শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। বিক্ষোভের সময় সোশাল মিডিয়ায় প্রচুর ‘ফ্যাব্রিকেটেড’ রিল ছড়িয়ে দেওয়া হয়। এর জেরে যুব সমাজের কাছে ভুল বার্তা পৌঁছে যায়। সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের অন্তর্দ্বন্দ্বের খবর প্রকাশ্যে আসার পর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। এই আবহে সতর্ক করে নীতীন জানান, দেশের যুব সমাজ রিল ও রিয়েলের মধ্যে ফারাক বোঝেন। তাঁরা জানেন, কোনটা ঠিক।

এদিন নীতীন বলেন, “পশ্চিমবঙ্গই এমন একটি রাজ্য যেখানে অনেক জিনিস এক সঙ্গে পাওয়া যায়। এখানকার মানুষের ডিএনএ-তে একসঙ্গে স্পোর্টস, সাহিত্য ও কলা আছে।” পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে তাঁর অনুরোধ, স্কুলের অ্যাডিশনাল পেপার হিসেবে আর্ট, কালচার, স্পোর্টস অন্তর্ভুক্ত করা হোক। তাঁর মতে, স্কুল এডুকেশনে সাবজেক্ট হিসেবে অন্তর্ভুক্তি করা হলে মার্কসও পাওয়া যাবে এবং স্কুল জীবন থেকেই এইসবের প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়বে।

মোবাইলে সীমাবদ্ধ না থেকে ভারতের সংস্কৃতি, ঐতিহ্য, স্পোর্টস, মিউজিকে যুব সমাজকে অংশগ্রহণের পরামর্শ দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাঁর মতে, ভারতের হারানো সংস্কৃতি ফেরাতে যুব সমাজের উপরই ভরসা রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *