আজকের দিনেবাংলার আয়না

ভোটের মধ্যেই বিজেপির পোলিং এজেন্ট ও মণ্ডল সভাপতিকে গ্রেপ্তার! কমিশনে অভিযোগ দায়ের শুভেন্দুর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- নন্দীগ্রামের বিজেপি প্রার্থী সাতসকালে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, পরিবেশ শান্তিপূর্ণ। কিন্তু বেলা গড়াতেই অশান্ত হয়ে উঠল নন্দীগ্রাম। ভোট চলাকালীন শুভেন্দুর পোলিং এজেন্ট এবং মণ্ডল প্রেসিডেন্ট বুদ্ধদেব মণ্ডলকে গ্রেপ্তার করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনার পরিপ্রেক্ষিতে ওসির অপসারণের দাবি তুললেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। ঘটনার কথা সিইও মনোজ আগরওয়ালকে জানিয়েছেন তিনি বলে সূত্রের খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে টোটোয় চেপে নিজের কেন্দ্র ভোট দিতে যাওয়াকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। পরবর্তীতে সেই জল গড়ায় পুলিশ পর্যন্ত। শুভেন্দু অধিকারীর পোলিং এজেন্ট এবং মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। এতেই ক্ষোভে ফেটে পড়েন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী তথা রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, পিংলার ওসি চিন্ময় প্রামাণিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপি কর্মীদের হেনস্থা করছে। এই গ্রেপ্তারির পরিপ্রেক্ষিতে ওসির অপসারণের দাবি তোলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। তিনি বলেন, “আমি ইতিমধ্যেই গোটা বিষয়টা সিইওকে জানিয়েছি। পিংলার ওসি চিন্ময় প্রামাণিককে অবিলম্বে সরাতে হবে। আমি কোনও গুন্ডাকে রাস্তায় থাকতে দেব না।”

শুভেন্দু অধিকারীর দাবি , একাধিক এলাকায় হিন্দু ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে। অভিযোগ পাওয়ার পরই ভিডিও কলে ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তারপর আতঙ্ক কাটিয়ে তাঁরা ভোটকেন্দ্রে গিয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *