আজকের দিনেখেলা

বিশ্বকাপ ফাইনালে নিয়মবিরুদ্ধ আচরণে জরিমানা অর্শদীপের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-আমেদাবাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ড্যারেল মিচেলকে শরীর লক্ষ্য করে বল ছুড়ে মেরেছিলেন অর্শদীপ সিং। ম্যাচের পর ক্ষমাও চেয়ে নেন এই ভারতীয় পেসার । তবুও আইসিসির শাস্তির মুখে পড়তে হলো তাকে। হলো না শেষ রক্ষা ।

প্রসঙ্গত বিশ্বকাপ ফাইনালের ১১ তম ওভারে ম্যাচ পুরোপুরি ভারতের হাতে ছিল। সেই ওভারে নিউজিল্যান্ডের ব্যাটার রা দুটি ছক্কা মারতেই রেগে যান অর্শদীপ সিং । ড্যারেল মিচেল কে লক্ষ্য করে সোজা বল ছুড়ে দেন। মিচেল তখন আম্পায়ারের কাছে এ বিষয়ে অভিযোগ জানান । ভারত অধিনায়ক সূর্যকেও তার সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল তারপর। ম্যাচের শেষে অর্শদীপ ক্ষমাও চেয়েছিলেন । তবুও জরিমানার হাত থেকে তিনি নিজেকে বাঁচাতে পারেননি।

সূত্রের খবর আইসিসি অর্শদীপ সিংকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে । পাশাপাশি
অখেলোয়ারি আচরণের জন্য তার নামে একটি ডিমোরিট পয়েন্ট যুক্ত হয়েছে । আইসিসির ২.৯ ধারা অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে কোন প্লেয়ারকে উদ্দেশ্য করে বিপদজনকভাবে বল বা কোন বস্তু ছোড়াকে শাস্তিযোগ্য অপরাধ বলা হয় সে কারণেই জরিমানা করা হয়েছে অর্শদীপকে।

বিষয়টি তদন্ত করে ম্যাচ রেফারি আন্দ্রি পাইক্রফট এই শাস্তি ঘোষণা করেন । যার জন্য আইসিসির থেকে আলাদা কোন শুনানিরও দরকার হয়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *