আজকের দিনেতিলোত্তমা

প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন ইডির

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করল ইডি । পুর নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার রাতে তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার তাঁকে কলকাতার ব্যাঙ্কশালে ইডির বিশেষ আদালতে হাজির করানো হয়। সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী প্রাক্তন মন্ত্রীকে হেফাজতে চেয়ে তিন কারণ দেখিয়েছেন। ইডির আবেদনের বিরোধিতা করেছেন সুজিতের আইনজীবী। দু’পক্ষের সওয়াল-জবাবের পর এখনও কোনও নির্দেশ দেয়নি আদালত।

 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ,ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী আদালতে জানান, এখনও পর্যন্ত তদন্তে যা যা উঠে এসেছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই সুজিতকে তদন্তকারী সংস্থার হেফাজতে পাঠানো হোক। এ ছাড়াও ইডির আইনজীবীর বক্তব্য, প্রাক্তন মন্ত্রী হিসাবে তদন্ত প্রভাবিত করতে পারেন সুজিত। ইডির আশঙ্কা, তথ্যপ্রমাণ নষ্টেরও চেষ্টা হতে পারে। সেই কারণ দর্শিয়ে তাঁকে নিজেদের নেওয়ার আবেদন করেছে ইডি।

প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে আদালতে একাধিক অভিযোগ এনেছে ইডি। তাদের বক্তব্য, তিনি নানা সময়ে তদন্তে অসহযোগিতা করেছেন। একাধিকবার তলব করা সত্ত্বেও হাজিরা দেননি। দমদম পুরসভায় যে ১৫০ জন চাকরিপ্রার্থীর নামের সুপারিশ করা হয়েছিল, তার মধ্যে অন্তত ৪০ জনের নাম সুপারিশ করেছিলেন সুজিত। পাশাপাশি, নিয়োগ মামলায় ধৃত ⁠অয়ন শীলের কাছে থেকে যে সব ‘তথ্যপ্রমাণ’ মিলেছে, তাতেও সুজিত-যোগের ‘প্রমাণ’ মিলেছে বলেই দাবি ইডির।ইডির আরও দাবি, সুজিত এবং তাঁর পরিবারের ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট খতিয়ে দেখে কোটি কোটি টাকা ডিপোজিটের হিসাবও মিলেছে। কিন্তু অন্তত ৮ কোটি টাকার সম্পত্তির হিসাব দেখাতে পারেননি বিধাননগরের প্রাক্তন বিধায়ক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই সব লেনদেনে সুজিতের পরিবারের সদস্যেরাও উপকৃত হয়েছেন।

 

সুজিতের আইনজীবীর দাবি, তদন্তের স্বার্থে নয়, গ্রেপ্তারির নেপথ্যে অন্য কারণ রয়েছে। আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনের ভিত্তিতে এখন কি নির্দেশ দেয় সেটাই এখন দেখার ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *