চন্দ্রনাথ রথ খুনে এবার তদন্তে সিবিআই
কিউ ইন্ডিয়া বাংলা :- শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তের ভার এবার সিবিআইয়ের হাতে । ঘটনায় ইতিমধ্যে, সাত সদস্যের SIT গঠন করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। DIG পদ মর্যাদার অফিসারের নেতৃত্বে SIT গঠন করা হয়েছে। গত ৬ মে, পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল প্রকাশের দু’দিনের মাথায় মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথকে।
রাজ্য সরকারের তরফে চন্দ্রনাথ খুনে সিবিআই তদন্তের সুপারিশ করা হয়। সেই মতোই তদন্তভার হাতে নিয়েছে সিবিআই । সাত সদস্যের SITও গঠন করা হয়েছে। আজই কলকাতায় পৌঁছে যাবেন সিবিআই আধিকারিকরা। পুলিশের হাত থেকে তদন্তভার নিজেদের হাতে তুলে নেবেন। রাজ্য পুলিশ এখনও তদন্ত করছে গোটা ঘটনার। গতকালও তিন জনকে আটক করা হয়েছে, দু’জনকে বিহার থেকে, একজনকে উত্তরপ্রদেশ থেকে। জানা গিয়েছে, চন্দ্রনাথকে খুনের রাত ১০টা বেজে ১৫-২০ মিনিট নাগাদ দোহাড়িয়া থেকে আলাদ আলাদা বেরিয়ে যায় অভিযুক্তরা। রাত ১১টার সময় ফের শিয়ালদা স্টেশনে একত্রিত হয়। একটা টিম বালিয়ার ট্রেনে ওঠে। অন্য একটি টিম রওনা দেয় বক্সার। দুই ‘সুপারি’ কিলার, রাজ এবং ভিকি। তাদের ‘সুপারি’ দেওয়া ব্যক্তি এখনও পলাতক বলে খবর।
আগামী দিনে চন্দ্রনাথ খুনের মামলা কোন দিকে মোড় নেয় সেদিকে নজর রয়েছে সকলের ।
