ইডির হাতে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু গ্রেফতার
কিউ ইন্ডিয়া বাংলা :- পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ ১১ই মে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে গিয়েছিলেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। টানা সাড়ে দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হলো প্রাক্তন দমকল মন্ত্রী তথা বিধান নগরের প্রাক্তন বিধায়ক সুজিত বসুকে।
প্রসঙ্গত ৬ই মে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে তলব করা হয়েছিল সুজিত বসুকে। এর আগেও তাকে একাধিকবার ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় তিনি সেই সময় হাজিরা এড়িয়ে যান । সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ বেশ কিছু নথি নিয়ে ইডি দপ্তরে আসেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী । বয়ানে একাধিক অসংগতি পাওয়া যায় তার । এমনকি তদন্ত প্রক্রিয়ায় অসহযোগিতা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে । তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজকে তদন্তের পুরো বিষয়ের তথ্য পাঠানো হয় দিল্লির ইডির সদর দপ্তরে । সেখানে থেকে সবুজ সংকেত পাওয়ার পর তাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এর আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন তৎকালীন রাজ্যের দমকল মন্ত্রী। ২৪ এপ্রিল সুজিত বসুকে তলব করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে গিয়েছিলাম তিনি। শেষমেষ আজ ১১ই মে তাকে গ্রেফতার করা হলো।
