আজকের দিনেবাংলার আয়না

চন্দ্রনাথ খুনের আক্ষেপের শেষ নেই শুভেন্দু অধিকারীর ,আমি ভবানীপুর না জিতলে….’

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ১৫ বছর পর রাজ্যে পালাবদল হয়েছে। ক্ষমতায় এসেছে বিজেপি । নতুন সরকার গঠনের আনন্দ নয়, রাজনৈতিক হত্যাকাণ্ড ঘিরে উত্তাল রাজ্য । বুধবার রাতে মধ্যমগ্রামে নির্মমভাবে খুন হয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। এই ঘটনায় আক্ষেপের শেষ নেই শুভেন্দুর।

বৃহস্পতিবার কলকাতা থেকে চন্দ্রনাথের পৈত্রিক বাড়ি চন্ডিপুর এর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তার মরদেহ। সেই সময় শুভেন্দু অধিকারী বলেন ” আমি ভবানীপুর না জিতলে হয়তো ওকে খুন হতে হতো না । বিরোধী দলনেতা ছিলাম বলে আমার পিএ হিসেবে ওকে টার্গেট করেছিল ” । চন্দ্রনাথ রথের পরিবারের প্রতি শুভেন্দু অধিকারীর আশ্বাস, এই খুনের ঘটনায় চার্জশিট পেশ হবে, দোষীদের প্রত্যেকে উচিত শাস্তি পাবে ।

বিধানসভার ফল প্রকাশের দুদিন পর রাতের মধ্যমগ্রামের রাস্তায় চন্দ্রনাথ রথ কে পর পর গুলি করা হয় । হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু ঘটে । এমনকি তার গাড়ি চালকের দেহেও গুলি লাগে । তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী দলীয়কর্মীদের সংযত থাকার নির্দেশ দিয়েছেন। তার বক্তব্য আইনি পথে এর মোকাবিলা করতে হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *