IFA SHEILD : দুরন্ত হ্যাটট্রিক ছাংতের, শ্রীনিধিকে ৬-০ গোলে উড়িয়ে আইএফএ শিল্ড শুরু মোহনবাগানের
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- কলকাতা লিগ জয়ের রেশ কাটতে না কাটতেই আইএফএ শিল্ডে (IFA SHEILD ) দুরন্ত শুরু মোহনবাগানের। বুধবার উদ্বোধনী ম্যাচে শ্রীনিধি ডেকান এফসি-কে ৬-০ গোলে উড়িয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড। নায়ক লালথানমাওইয়া ছাংতে, করলেন দুর্দান্ত হ্যাটট্রিক।
এদিন জাতীয় শিবিরে থাকায় আপুইয়া, মনবীর, সাহাল, থাপারা ছিলেন না (IFA SHEILD )। তা সত্ত্বেও জেমি ম্যাকলারেন, মিগুয়েল, দ্রাজিচ, ছাংতেদের নিয়ে আগ্রাসী ফুটবল খেলে মোহনবাগান। ৮ মিনিটে অভিষেক সূর্যবংশীর দূরপাল্লার শটে এগিয়ে যায় বাগান। ৪৪ মিনিটে মিগুয়েলের পাস থেকে গোল করেন ছাংতে (IFA SHEILD )।
বিরতির পর আরও ভয়ংকর মোহনবাগান। ৫২ মিনিটে নিজের দ্বিতীয় এবং ৫৭ মিনিটে লিস্টন-মিগুয়েলের যুগলবন্দিতে হ্যাটট্রিক পূর্ণ করেন ছাংতে। ৮১ মিনিটে কিয়ান নাসিরির পাস থেকে গোল করেন সন্দীপ মালিক। ৮২ মিনিটে ছাংতের বাড়ানো বল থেকে হেডে গোল করে অভিষেকে গোল পেলেন লি এরউইন।
৬-০ ব্যবধানের এই জয়ে শিল্ড অভিযান শুরু করল মোহনবাগান। ছাংতের ফর্ম, মিগুয়েলের বিচক্ষণ ফুটবল এবং এরউইনের অভিষেকে গোল – কোচ পানোসের জন্য বড় প্রাপ্তি। পরের ম্যাচ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে।
