Political Song : তৃণমূল প্রার্থী শওকত মোল্লার নামে ভাইরাল গান নিয়ে মুখ খুললেন নওশাদ !
কিউ ইন্ডিয়া বাংলা:-২০২৬ এর বিধানসভা ভোটের ময়দানে সোশ্যাল মিডিয়া সরগরম সমস্ত দলের প্রার্থীদের লড়াইয়ে। গণনার কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি গান – ” শওকত মাছচোর” । ইতিমধ্যে গানটি ভাঙ্গরের গণ্ডি ছড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে । ভাঙ্গরের তৃণমূল প্রার্থী শওকত মোল্লাকে কটাক্ষ করে এই গানটি তৈরি হয়েছে ।
তৃণমূলের দাবি গানটি আইএসএফের তৈরি । তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে গানটি নাকি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে বলে দাবি করেছে রাজ্যর শাসক দল । এবার এই ঘটনায় মুখ খুললেন ভাঙ্গরের বিদায়ী বিধায়ক তথা এবারের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। মিনিট কয় মিনিটের গানটি সকলের মুখে মুখে ঘুরছে । গানের সুর বেশ প্রশংসা পেয়েছে সকলের কাছে । এই নিয়ে আইএসএফের প্রার্থী নওশাদ সিদ্দিকী প্রশ্ন করা হয়। এর জবাবে তিনি জানিয়েছেন, গানটি বারবার তার ফিডে আসছে। সবাই মজা পাচ্ছেন, তবে এর সঙ্গে আইএসএফ বা তার অফিসিয়ালি কোন সম্পর্ক নেই । যাকে নিয়ে এই গানটি তৈরি সেই শওকত মোল্লা সম্পর্কে নওশাদ বলেন ‘‘মাছচোর কেন? ও তো একজন খুনি, বোমাবাজ, ডাকাত। মাছচোর বললে খুব কম বলা হয়। ভাঙড়, ক্যানিংয়ের প্রতিটি মানুষ জানেন, শওকত মোল্লা ঠিক কী? ওকে সবাই গুন্ডা বলেই চেনে। বোমাবাজি, অশান্তির জন্য বিখ্যাত শওকত মোল্লা। মাছচোর কেন হবে?”
যদিও এই গান নিয়ে আইনি পদক্ষেপ এর পথে ভাঙ্গরের তৃনমূল প্রার্থী শওকত মোল্লা। চরিত্রহননের অভিযোগে গানের বিরুদ্ধে আপত্তি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি জানা যাচ্ছে।
