আজকের দিনেগ্রীন রুম

মেয়েকে অভিনেত্রী হিসেবে দেখতে চান না আলিয়া

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,নিউজ ডেস্কঃ- বলিউডের প্রভাবশালী পরিবারের সন্তানদের মধ্যে অন্যতম  সে । বাবা রণবীর কাপুর আর মা আলিয়া ভাট-দুজনেই এখন ইন্ডাস্ট্রির শীর্ষে। স্বাভাবিকভাবেই সকলের ধারণা, বড় হয়ে বাবা-মা র মতোন রুপালি পর্দায় ধরা দেবে ছোট্ট রাহাও। কিন্তু সে ধারণার একদম বিপরীত কথা প্রকাশ্যে আনলেন আলিয়া। একদম উল্টো সুর গাইলেন মা! মেয়েকে গ্ল্যামার জগতের জৌলুস নয়, বরং খেলার মাঠেই দেখতে বেশি আগ্রহী তিনি।

কিন্তু কেন এরকম ইচ্ছা?

মাত্র তিন বছর বয়স রাহার।এইটুকু বয়সেই তার মধ্যে এমন কিছু লক্ষণ লক্ষ্য করেছেন আলিয়া , যা সাধারণত অ্যাথলিটদের মধ্যে দেখা যায়। সাম্প্রতিক  এক সাক্ষাৎকারে আলিয়া স্পষ্ট জানান,  রাহা আর পাঁচটা সাধারণ শিশুর মতো শান্ত নয়। বরং তার মধ্যে রয়েছে এক অদ্ভুত জেদ আর লড়াকু মানসিকতা। আলিয়ার কথায়, “আমি মন থেকে চাই রাহা বড় হয়ে অ্যাথলিট হোক। ওর মধ্যে একটা সহজাত প্রতিযোগিতামূলক মনোভাব কাজ করে। ও ভীষণ চনমনে আর সারাক্ষণ ছোটাছুটি করতে থাকে।”

এছাড়ামুখে একরাশ হাসি নিয়ে তিনি বলেন, “ও যেন একটা ছোট আগুনের গোলা! ওর এনার্জি লেভেল এতটাই বেশি যে ওকে সামলানো মুশকিল।”

মেয়ের কথা প্রসঙ্গে আলিয়া নিজের মা সোনি রাজদানের অবদানের কথাও উল্লেখ করেছেন। তিনি দেখেছেন, কীভাবে তাঁর মা সংসার আর কেরিয়ারের মধ্যে ভারসাম্য বজায় রেখেছিলেন। সোনি রাজদান যেমন তাঁর কাজের প্রতি আপসহীন ছিলেন, আলিয়াও চান রাহা তাঁর নিজের পছন্দের ক্ষেত্রে ঠিক ততটাই শক্তিশালী হোক। তবে সেই ক্ষেত্রটি অভিনয় না হয়ে যদি খেলাধুলা হয়, তবে মা হিসেবে আলিয়া সবথেকে বেশি খুশি হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *