আজকের দিনেবাংলার আয়না

আবারো শিরোনামে ভাঙ্গড়, রাজ্যের একমাত্র ভাঙ্গড় বিধানসভায় থাকছে জোড়া ইভিএম

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা : – ১৪৮ ভাঙ্গড় বিধানসভার প্রত্যেক বুথেই থাকবে জোড়া ইভিএম । এমনই ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে । কিন্তু কি কারনে জোড়া ইভিএম কি জানা যাচ্ছে ?

আগামী বিধানসভা নির্বাচনের ভোট দিতে গিয়ে নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে চলেছেন ভাঙ্গড় বিধানসভার ভোটাররা । বাংলার একমাত্র বিধানসভা কেন্দ্র ভাঙ্গড় যেখানে একটির বদলে দুটি ইভিএম রাখা থাকবে । জানা যাচ্ছে এবার ভাঙ্গড় বিধানসভা কেন্দ্র থেকে ৭ টি রাজনৈতিক দলের প্রার্থীরা লড়ছেন । এবং নির্দল প্রার্থীর সংখ্যা ১২ । সবে মিলে মোট প্রার্থীর সংখ্যা ১৯ জন । এবার একটি ইভিএম এ ১৫ টি বোতাম থাকে , যার মধ্যে একটি থাকে নোটার । ভোটে কোনও প্রার্থীকেই যিনি সমর্থন করতে চান না তিনি ‘নোটা’ বোতামে ভোট দেন। সেক্ষেত্রে যেকোনও বিধানসভা কেন্দ্রে সর্বোচ্চ প্রার্থী হওয়া প্রয়োজন ১৫। সমস্ত রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থী মিলিয়ে ইভিএমের সর্বোচ্চ বোতাম সংখ্যা পার হয়ে গিয়েছে। তার ফলে একটি ইভিএমে ভোটগ্রহণ করা সম্ভব নয়। সে কারণে পাশাপাশি দু’টি ইভিএম রাখার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

প্রসঙ্গত কোচবিহার দক্ষিণ এবং করণদিঘিতে প্রার্থীর সংখ্যাও যথেষ্ট বেশি ছিল। সেক্ষেত্রে জোড়া ইভিএম ব্যবহারের হয়তো প্রয়োজন পড়তে পারত। তবে মনোনয়ন প্রত্যাহার এবং স্ক্রুটিনির পর প্রার্থীর সংখ্যা কমে যায়। আপাতত সেখানে প্রার্থী সংখ্যা ১৫। তার ফলে আর জোড়া ইভিএমের প্রয়োজনীয়তা নেই। বাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র ভাঙড়ে প্রার্থী সংখ্যা ১৯। তার ফলে এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত কমিশনের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *