ভোটের জন্য বেসরকারি স্কুলের বাস অধিগ্রহণ, কি বলল হাইকোর্ট ?
কিউ ইন্ডিয়া বাংলা :- ভোটের কাজের জন্য কলকাতার একটি নামে বেসরকারি স্কুলের ৮টি বাসের অধিগ্রহণ বাতিল করল কলকাতা হাইকোর্ট। বাসগুলির অধিগ্রহণ আইনি প্রক্রিয়া মেনে হয়নি আদালতে জানিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও।
কলকাতা সংলগ্ন বিধানসভা গুলিতে বিধানসভার ভোট পড়েছে দ্বিতীয় দফায়। আগামী ২৯শে এপ্রিল সেই ভোট গ্রহণ হবে । যার জন্য জোর কদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে বাসের জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল বড়ুয়াদের যাতায়াতের চিন্তা বাড়ছে। বেশ কয়েকটি স্কুল ইতিমধ্যেই ভোটের আগে অনলাইন ক্লাসের দিকে পা বাড়ানো চিন্তা ভাবনা করছে । এই পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার ১৬ এপ্রিল কলকাতার একটি বেসরকারি স্কুলের বাস অধিগ্রহণের মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। আবেদনকারী স্কুল সোসাইটির আইনজীবী জানান ” ২০২৩ সালের ৮ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব শিক্ষা প্রতিষ্ঠানের যানবাহন বিশেষভাবে ছাত্রছাত্রীদের বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে আনা নেওয়ার জন্য ব্যবহৃত হয় সেগুলি শুধুমাত্র অনিবার্য পরিস্থিতিতে সর্বশেষ বিকল্প হিসাবে নির্বাচনী কাজে অধিগ্রহণ করা যাবে ” । আদালতে আইনজীবীর অভিযোগ ” সংশ্লিষ্ট স্কুল বাস গুলির অধিগ্রহণের ক্ষেত্রে এমন কোন অনিবার্য পরিস্থিতি ছিল না ” । এই অভিযোগের বিপক্ষে প্রমাণসহ যুক্তি দিতে পারেননি রাজ্য সরকারের আইনজীবী । বিচারপতি কৃষ্ণ রাও জানান , বাশগুলি অধিগ্রহণ স্বেচ্ছাচারী। আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই আটটি বাস অধিগ্রহণ করা হয়েছে। এই মরমে বাসগুলির অধিগ্রহণ বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট ।
ভোটের সময় মূলত বাসে করে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ, ইভিএম ও অন্যান্য ভোট সামগ্রী নিয়ে যাওয়া হয়। এছাড়া প্রিসাইডিং অফিসার পোলিং অফিসারদের ভোটে জন্য বুথে নিয়ে যেতে এবং ফেরত আনতে বাসায় প্রয়োজন হয় । জানা যাচ্ছে আগামী ২৭ এপ্রিল থেকে বিভিন্ন পরিবহন সংস্থা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে যাবে । যার কারণে কলকাতা শহরের রাস্তায় গণপরিবহনের ঘাটতি দেখা যেতে পারে ।
