বাংলার আয়নাআজকের দিনেরাজনীতি

MOHUA MAITRA : বারবার তলব এড়ানোয় মহুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, গ্রেফতারি পরোয়ানা জারি

ভালোবাসা ছড়িয়ে দাও

MOHUA MAITRA

কিউ ইন্ডিয়া বাংলা, কৃষ্ণনগর :- আদালতের একাধিক সমন উপেক্ষা করায় বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (MOHUA MAITRA) । সেনাবাহিনী ও কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের মামলায় বুধবার কৃষ্ণনগর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

কৃষ্ণনগরের নাজিরাপাড়ার বাসিন্দা চয়ন নন্দীর করা মামলায় অভিযোগ, মহুয়া মহিলাদের তুলসীমালা, বোরখা ও হিজাব পরানো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেনাবাহিনী ও জওয়ানদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন। এতে নারীর শালীনতাহানি ও ধর্মীয় ভাবেগে আঘাত লেগেছে। (MOHUA MAITRA)  এই অভিযোগে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা হয়। মামলাকারীর আইনজীবী শীর্ষেন্দু দাস জানান, পূর্বে বারবার সমন পাঠিয়ে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু মহুয়া একদিনও আদালতে আসেননি। (MOHUA MAITRA) এরপরই জেএম তৃতীয় আদালতের বিচারক দিব্যেন্দু দাস শেষ হাজিরার দিনে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই অন্য মামলায় থানায় হাজিরা দিয়ে কৃষ্ণনগর সার্কিট হাউসে রাত কাটানোর সময় হেনস্থার অভিযোগ তুলেছিলেন মহুয়া। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ করে লোকসভার স্পিকারকেও চিঠি দেন তিনি। গ্রেফতারি পরোয়ানা জারির পর এখন আদালতের নির্দেশ মান্য করে মহুয়া হাজিরা দেন কিনা সেটাই দেখার। ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *