আজকের দিনেবিশ্ব

Venezuela Earthquake: ভেনেজুয়েলায় মিরাক্কেল! রুদ্ধশ্বাস অভিযান, ১৪০ টন ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- ১৪০ টন ধ্বংসস্তূপ। তার নীচে আটকে ছিলেন।  ৪৩ বছরের হারনান আলবার্তা গিল ফ্লোরেসের হৃদপিণ্ড তখনও চলছে ধুকধুক করে। কোনওভাবেই বাঁচার কথা ছিল না মানুষটা।  সবাইকে অবাক করে দিয়ে আটদিন রুদ্ধশ্বাস মরণসংগ্রামের পর জীবিত উদ্ধার  হারনানকে। তার পরিবারের লোকেরাও হারনানের বেঁচে ফেরার আশা ছেড়ে দিয়েছিলেন। শ্বাসকষ্ট, খাবার, জল না পেয়ে মৃত্যু হয়েছে। তবে উদ্ধার কাজ চলছে পুরোদমে। শেষ পর্যন্ত ঘটে গেল মিরাক্কেল। বেঁচে ফিরলেন হারনান আলবার্তা গিল ফ্লোরেস। একটানা ১০০ ঘণ্টার চেষ্টায় জীবিত অবস্থায় উদ্ধার করা হল হারনানকে।

গত ২৪ জুন কয়েক সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়ালায় শক্তিশালী ভূমিকম্প হয়। যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার অতি মাত্রায় জোরালো  কম্পনে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। মৃত্যু হয়েছে প্রায় তিন হাজার মানুষের। নিখোঁজ প্রায় ৫০ হাজার মানুষ। ভূমিকম্পে একটি শপিং মল ভেঙে পড়েছিল। চাপা পড়েন হারনান আলবার্তা গিল ফ্লোরেস। শুরু হয়েছিল উদ্ধার অভিযান। ১৪০ টন ধ্বংসস্তূপের ভেতরে প্রবেশ করা আরও কঠিন হয়ে ওঠে ক্রমাগত চলতে থাকা আফটার শকের কারণে। কয়েকদিন ধরেই অবিরাম বৃষ্টি চলছে।

এই অবস্থায় হারনানের বেঁচে থাকার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল। হাল ছাড়েননি উদ্ধারকারী দলটি। উদ্ধারের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  সেখানে দেখা গিয়েছে,সারা গায়ে ধুলোমাখা, মুখে অক্সিজেন মাস্ক পরা হারনানকে একটি স্ট্রেচারে বের করে আনা হচ্ছে। হেলমেট পরা উদ্ধারকর্মীরা তাঁকে ঘিরে রেখেছেন। দ্রুত অ্যাম্বুল্যান্সে উঠিয়ে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। অ্যাম্বুল্যান্সে তোলার সময় রেডক্রসের নেতৃত্বে উদ্ধারকাজ চালানো বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা আনন্দে উল্লাস করেন। কিন্তু হারনান কী বলছেন? তিনি কি কথা বলার মতো অবস্থায় আছেন?

রেড ক্রসের কোস্টারিকান উদ্ধারকর্মী মিনিয়ার কোলাডো সাংবাদিকদের বলেন, “আমরা যখন হারনানকে খুঁজে পেলাম, তখন তিনি আমাদের অনুরোধ করেন, যেন তাঁর স্ত্রীকে এখনও কিছু না জানানো হয়, যদি তার মৃত্যু হয়। হার না মানা জয় হারনানের।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *