IPL-Cricket : লখনউয়ের ঘরের মাঠে গুজরাটের চ্যালেঞ্জ, শেষ পর্যন্ত জিতবেন কারা ?
কিউ ইন্ডিয়া বাংলা:- চলতি আইপিএলে নিজেদের শেষ দুই ম্যাচে জয় পেয়েছে ঋষভ পান্থ এর নেতৃত্বধীন লখনউ সুপার জায়ান্ট। হায়দ্রাবাদ ও কলকাতার বিরুদ্ধে জয় পেয়েছে তারা । জয়ের ধারাকে অব্যাহত রাখতে আজকে তাদের মুখোমুখি হতে হবে গুজরাট টাইটানস এর। খেলা লখনউ সুপার জায়ান্ট এর ঘরের মাঠ একানাতে। রবিবাসরীয় দিনে ডবল হেডারের প্রথমে এই দুই দল মুখোমুখি হবে।
দুই দলই জয়ের ছন্দে ফিরেছে গুজরাট গত ম্যাচে হারিয়েছিল দিল্লিকে। অধিনায়ক শুভমন গিল চোট কাটিয়ে উঠে ম্যাচে ফিরেই রানের দেখা পেয়েছেন যা ইতিবাচক দিক দলের জন্য । গত ম্যাচে জস বাটলার, ওয়াশিংটন সুন্দর রান পেয়েছেন যা লখনৌয়ের বিরুদ্ধে নামার আগে দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে । গুজরাটের বোলারদের কথা বলতে গেলে রশিদ খান, প্রসিদ্ধ কৃষ্ণা এরা নিয়মিত উইকেটের দেখা পেয়েছেন যদিও প্রসিদ্ধ গত মাসে একটু বেশি রান খরচ করে ফেলেছেন আজকের এই ম্যাচে তার বোলিংয়ে নিয়ন্ত্রণ থাকতে হবে। গুজরাটের এবারের অন্যতম আবিষ্কার অশোক শর্মা তিনি লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে কেমন বোলিং করেন সেদিকে নজর থাকবে সকলের।
অপরদিকে লখনউ সুপার জায়ান্ট এর কথা বলতে গেলে তাদের দলে এখন খুশির হাওয়া । গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে তারা হারতে হারতে জয় পেয়েছে। সৌজন্যে মুকুল চৌধুরী, তাদের নতুন সুপারস্টার । কলকাতার বিরুদ্ধে তার ইনিংস দলকে জয় এনে দিয়েছে যার কারণে তার নাম গোটা ভারতের ক্রিকেট মহলে প্রচন্ড আলোচনার মধ্যে রয়েছে । লখনৌয়ের ব্যাটিং গভীরতা নিয়ে কোন সন্দেহের অবকাশ নেই। মিচেল মার্শ, ঋষভ পান্থ তাদের অন্যতম ব্যাটিং শক্তি । চিন্তার বিষয় একটাই তাদের অন্যতম ভরসার নাম নিকোলাস পুরান যার থেকে তারা মারকাটারি ব্যাটিং আশা করেন তিনি এখনও নিজের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি। পুরান ফর্মে ফিরলে লখনউ এর ব্যাটিং আরো বিধ্বংসী হয়ে উঠবে। এই দলের বোলিং বিভাগের পারফরম্যান্স দুর্দান্ত এই সিজনে । মহম্মদ শামি, প্রিন্স যাদব, আবেশ খানরা প্রতি ম্যাচে বিপক্ষ ব্যাটারদের চাপে রাখছেন । এবং উইকেটও পাচ্ছেন তারা নিয়মিত । আর সবথেকে তাদের মধ্যে বিধ্বংসী তো শামি। পাওয়ারপ্লের মধ্যে বিপক্ষ ব্যাটারদের হাত খুলতে দিচ্ছেন না । স্পিন বোলাররা উইকেটের মধ্যে আছেন । গত ম্যাচে কলকাতার বিরুদ্ধে দিগবেশ রাঠি গুরুত্বপূর্ণ কয়েকটি উইকেট তুলেছিলেন ।
ঋষভ পান্থ এর দল লখনউ এই মুহূর্তে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে আজকের ম্যাচে জয় পেলে তাদের উপরের দিকে উঠে আসার সুযোগ রয়েছে। অপরদিকে গুজরাটের কাছেও ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় প্রথম পাঁচের মধ্যে আসার সুযোগ আছে। এবার দেখার অপেক্ষায় কোন দল আজকের এই ম্যাচটি জিততে পারে ?
