দিল্লিতে গ্রেপ্তার ” লস্কর- ই – তইবার ” জঙ্গি
কিউ ইন্ডিয়া বাংলা :- দেশের রাজধানী দিল্লির সীমান্তের কাছে গ্রেফতার এক জঙ্গি । আজ সোমবার ৩০ শে মার্চ সন্ত্রাসবাদী সংগঠন ” লস্কর ই তইবার” সদস্য শাব্বির আহমেদ লোনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ । সে নিজেকে রাজা বলে পরিচয় দিত । কাশ্মীরের শ্রীনগরের কঙ্গন এলাকার বাসিন্দা শাব্বির।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন সূত্রে জানা যায় রাজা ওরফে শাব্বির বাংলাদেশে বসে ভারতের বিরুদ্ধে জঙ্গি আক্রমণের পরিকল্পনা করছিল । তার মূল কাজ ছিল ভারতে হামলার জন্য বাংলাদেশীদের সন্ত্রাসবাদী সংগঠনে নিয়োগ করা । বাংলাদেশীদের অনেকে ভারতের বিভিন্ন নাম এবং পরিচয় বসবাস করত। বেশ কয়েকদিন আগে দিল্লিতে ও দক্ষিণ ভারতের কিছু জায়গায় লস্কর ই তইবার মডিউল ধরা পড়ে। এদের মাধ্যমে দিল্লি ও কলকাতার বহু জায়গায় ভারত বিরোধী পোস্টার লাগানো হয়েছিল । জঙ্গি আক্রমণের পরিকল্পনার সঙ্গে সঙ্গেই ভারত বিরোধী প্রচার ও চালানো হচ্ছিল সমান তালে তাও আবার ভারতের মাটিতে থেকে ।
সূত্রের খবর , লস্করের অনুগত এই শাব্বির ছিল একজন দক্ষ জঙ্গি । দীর্ঘদিন ধরে এক জঙ্গি ক্যাম্পে তার প্রশিক্ষণ পর্ব চলে । বেসিক এবং অ্যাডভান্স দুই ধরনের ট্রেনিং রয়েছে তার । গত কুড়ি বছর ধরে দেশ-বিদেশের বড় বড় জঙ্গিদের সঙ্গে তার ওঠাবসা । এই প্রথম তাকে গ্রেফতার করা হয়েছে এমনটা নয় এর আগে ২০০৭ সালে তাকে একবার গ্রেফতার করা হয়েছিল । অস্ত্র পাচারের দায়ে তিনি পুলিশের জালে ধরা পড়েছিলেন । তার কাছে ছিল ak-47 রাইফেল ও অনেকগুলি গ্রেনেড সহ নানান ধরনের অস্ত্র । সেই সময় জিজ্ঞাসাবাদ এর পরে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছিলেন তার সঙ্গে লস্করের মাথা হাফিজ সাঈদ এবং কমান্ডার জাকি উর রহমান লাকভিরও যোগসূত্র ছিল । ২০১৮ পর্যন্ত টানা ১১ বছর রাজা বন্দী ছিল তিহার জেলে। পরে জামিনে সে ছাড়া পায়।
দিল্লী পুলিশ তাকে গ্রেফতার করে বর্তমানে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে । তার থেকে লস্করের যাবতীয় কার্যকলাপ সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে। ভারতে কোথায় কোথায় এই জঙ্গি সংগঠন ঘাঁটি তৈরি করেছে কি ধরনের জঙ্গি আক্রমণের পরিকল্পনা তারা করতে পারে সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানার জন্য চেষ্টা চালাচ্ছে দিল্লী পুলিশ।
