ভবানীপুরের রিটার্নিং অফিসারের পদ থেকে সরানো হল নন্দীগ্রামের সেই বিডিও-কে
কিউ ইন্ডিয়া বাংলা :-বিগত মঙ্গলবার নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসার কে বদলি করেছিল। সেখানে নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দিয়েছিল কমিশন। বিষয়টি নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দেগেছিলেন। কমিশনে চিঠিও পাঠানো হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে । এবার সেই আবেদনে সাড়া দিল কমিশন ।
সূত্রের খবর রাজ্যের মুখ্যসচিব এর কাছে চিঠি পাঠিয়ে বিকল্প তিনজনের নাম যে পাঠানো হয়েছে । তবে রাজ্য কোন তিন জনের নাম পাঠিয়েছে এখন অব্দি জানা যায়নি । নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়ের বিরুদ্ধে কি অভিযোগ তৃণমূলের ? তৃণমূলের জাতীয় কর্ম সমিতি সদস্য তথা রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন বিগত বুধবার 25 শে মার্চ বলেছিলেন ” এই নিয়োগ ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। তাদের অভিযোগ সুরজিৎ আদতে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ” ।তৃণমূলের লেখা চিঠিতে উল্লেখ করা আছে ” সুরজিৎ পূর্বে নন্দীগ্রাম-২ ব্লকের বিডিও হিসাবে কর্মরত ছিলেন। সেখানে তাঁর কাজকর্ম ও রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল বলে দাবি তৃণমূলের ” ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মহারণের কারণে গোটা রাজ্যের নজর এই বিধানসভা কেন্দ্রের দিকে। সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধে। মঙ্গলবার রিটার্নিং অফিসার হিসাবে নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়ের নিয়োগ নিয়ে সরব হয় তৃণমূল। অবশেষে তৃনমূলের দাবি মেনে নেয় কমিশন । এখন দেখার বিষয় ভবানীপুরের নতুন রিটার্নিং অফিসার হিসাবে কার নাম ঘোষণা করে তৃনমূল ?
