আজকের দিনেবাংলার আয়না

আরাবুল ইস্যুতে সংঘাতে দুই জোটসঙ্গী সিপিআইএম – আইএসএফ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-২০২১ বিধানসভার মতো ২০২৬ বিধানসভা নির্বাচনে আইএসএফকে জোটসঙ্গী করেছে সিপিআইএম। কিন্তু নির্বাচন শুরুর আগেই সেই জোট নিয়ে প্রশ্ন উঠে গেল। বিতর্কের কেন্দ্রে আরাবুল ইসলাম ।সদ্য তৃণমূল ত্যাগ করা ভাঙ্গরের এই নেতা কে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে প্রার্থী নির্বাচন করেছে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ । বিষয়টি নিয়ে একমত নন মহম্মদ সেলিম -বিমান বসুরা । গতকাল ২৬ শে মার্চ সাংবাদিক বৈঠকে এই নিয়ে প্রকাশ্যে জোট সঙ্গী আইএসএফের এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় মহাম্মদ সেলিমকে ।

গতকালের সাংবাদিক সম্মেলনে কার্যত নওশাদ সিদ্দিকীর দলকে আল্টিমেটাম দিলেন বামফ্রন্টের রাজ্য সম্পাদক । প্লিজ জানালেন আইএসএফকে কিছুটা সময় দেওয়া হল । ক্যানিং পূর্বের প্রার্থী প্রত্যাহার না করলে সিপিআইএম আলাদা নিজেদের পছন্দের মত প্রার্থী দেবে।
প্রসঙ্গত এর আগে, দক্ষিণ ২৪ পরগনার জেলা সিপিএমের পার্টি অফিস থেকে স্পষ্ট বার্তা গিয়েছিল, ক্যানিং পূর্বে প্রার্থী বদল না করলে তারা বয়কট করবে। বৃহস্পতিবার সেই একই বার্তা স্পষ্ট করে দিলেন মহম্মদ সেলিম। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সেলিম বলেন, ‘‘যাকে পরাস্ত করতে লড়ছি, তাকেই বগলদাবা করব, তা হতে পারে না। এটা সুস্থ লক্ষণ নয়। এটা মেনে নেওয়া হবে না। কোনও দুষ্ট, দুর্বৃত্ত, দুর্নীতিগ্রস্তদের সঙ্গে সংস্রব রাখে না সিপিএম। দলে দু,একটা পোকা থাকলে তা দূরে ফেলে দিতে হয়।’’

আইএসএফের প্রার্থীকে অনুমোদন করছে না বামফ্রন্ট ও সিপিএম। ওই প্রার্থী বদল না হলে ক্যানিং পূর্ব আসনে আইএসএফের বিরুদ্ধে লড়াইয়ে নামবে সিপিএম। রাজনৈতিক মহলের মতে আইএসএফ কোনো মতে আরাবুল ইসলামের নাম প্রত্যাহার করবে না। এই ঘটনার কোনো প্রতিক্রিয়া শোনা যায়নি আইএসএফের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *