চিংড়িঘাটা মেট্রো প্রকল্প মামলা নিয়ে রাজ্যকে ধমক সুপ্রিম কোর্টের
কিউ ইন্ডিয়া বাংলা :- চিংড়িঘাটা মেট্রোর বকে কাজ শেষ করার বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে গত ১১ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য । সেই মামলার শুনানিতেও শীর্ষ আদালতে ধাক্কা রাজ্যের । মামলায় হস্তক্ষেপই করল না সুপ্রিম কোর্ট । স্পষ্ট নির্দেশ জনসাধারণের জন্য প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না । মামলা তুলে নিন নয়তো খারিজ করে দেব। মন্তব্য দেশের সর্বোচ্চ আদালতের ।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন ” রাজ্য নিজের সংবিধানগত দায়িত্ব পালনে গাফিলতি দেখাচ্ছে। উন্নয়ন আটকাতে জেদি মনোভাব দেখানো হচ্ছে” । রাজ্যের পক্ষের আইনজীবীকে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্টের বক্তব্য, আপনারা হাইকোর্ট কে জানিয়েছেন আপনাদের উৎসব আয়োজন এর কাজ রয়েছে তাই নির্মাণ কাজের জন্য আপনারা পুলিশি সহায়তা দিতে পারবেন না । আপনাদের কাছে উন্নয়ন অপেক্ষা উৎসবই গুরুত্বপূর্ণ” । দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তা মেনেই কাজ হবে । রাজ্যের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিচারপতির বক্তব্য ” সুযোগ দিচ্ছি হয় মামলা তুলে নিন না হলে খারিজ করে দেব” । আদালতের আরও বক্তব্য ” একবার বলা হলো উৎসব চলছে, একবার বলা হলো পরীক্ষা চলছে। এখন বলা হচ্ছে নির্বাচন আছে ! এটা কি হচ্ছে ? ” তাহলে কবে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের বাকি থাকা কাজ শেষ হবে এই নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট । রাজ্যে নির্বাচন ঘোষণা হওয়ার পরেই আদর্শ আচরণবিধির জারি রয়েছে। তার আগেই এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। রাজ্যকে উদ্দেশ্য করে বিচারপতির মন্তব্য আপনারা এদিকে আরেকটি অজুহাত হিসেবে দাঁড় করাবেন এমনটা আমরা কিছুতেই হতে দেব না মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচীর।
প্রসঙ্গত রাজ্যে এই চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ নিয়ে রাজনৈতিক উত্তাপ কম চড়েনি। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিকবার পথে নেমেছে বিজেপি সহ বিরোধী দলগুলি। বর্তমানে রাজ্যে ভোটের বাজার সেই আবহে সুপ্রিম কোর্টের এই মন্তব্য রাজ্যের শাসকদলকে খানিকটা বিপদে ফেলতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
