ভাঙর থেকে লড়বেন আইএসএফের হয়ে নওশাদ সিদ্দিকি
কিউ ইন্ডিয়া বাংলা :- প্রার্থী তালিকা ঘোষণা করলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) । গোটা রাজ্যে আপাতত ২৯ টি বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে প্রার্থী ঘোষণা নওশাদ সিদ্দিকীর দলের । আরো চারটি বিধানসভা কেন্দ্রের আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। সেই আসন গুলিতে রফা হয়ে গেলে পরবর্তীতে তা জানানো হবে ।
এদিন প্রার্থী তালিকা ঘোষণার শুরুতেই আইএসএফ চেয়ারম্যান নওশাদ বলেন, “অবশেষে বামেদের সঙ্গে আমরা বেশ কিছু আসনে সমঝোতা করতে পেরেছি। একাধিকবার চিঠির আদানপ্রদান, আলিমুদ্দিনে আলোচনার পর ঐকমত্যে পৌঁছেছি। বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করতে আসন নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ করেছি। বামেদের সঙ্গে আলোচনার ভিত্তিতে যে আসনগুলিতে সমঝোতা হয়েছে, সেই আসনগুলিতে আমাদের প্রার্থী তালিকা আজ ঘোষণা করা হচ্ছে।”
আইএসএফের কার্যনির্বাহী সভাপতি শামসুর আলী মল্লিক বলেন ” মালদহ জেলার দুটি বিধানসভা আসনে আমরা লড়াই করছি। মোথাবাড়ি এবং সুজাপুরে । মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ এবং হরিহর পাড়ায় আমাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। নদীয়া জেলার নাকাশিপাড়া বিধানসভায় থাকবে আইএসএফের প্রার্থী। উত্তর ২৪ পরগনার অশোকনগর, আমডাঙ্গা, মধ্যমগ্রাম, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখা, বসিরহাট উত্তর আর বাদুড়িয়া বিধানসভায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী প্রতিদ্বন্দিতা করবে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী, কুলপি, মন্দিরবাজার, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, ভাঙ্গর, মগরাহাট পশ্চিম । হাওড়া জেলার উলুবেরিয়া পূর্ব এবং জগৎবল্লভপুর আসনে আইসে প্রার্থী দিচ্ছে। হুগলি জেলার হরিপাল এবং খানাকুলে আইএসএফ প্রতিদ্বন্দ্বিতা করবে । পূর্ব মেদিনীপুরের মহিষাদল পশ্চিম মেদিনীপুরের শালবনী পশ্চিম বর্ধমানের বারাবনি বীরভূমের বোলপুর বামফ্রন্টের সঙ্গে ওই ক্ষমতার ভিত্তিতে ২৯ টি কেন্দ্রে খাম চিহ্নে আইএসএফ প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, ভগবানগোলা, মুরারই এই চারটি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি । এই কথা ইমেইল মারফত পত্র মারফত বামেদেরকে আমরা জানিয়েছি । চারটি আসনে বামেরা যাতে প্রার্থী না দেয় সে আবেদন জানিয়েছি ।
আজকের সাংবাদিক সম্মেলনে আইএসএফ আসন্ন বিধানসভা নির্বাচনে কোন কোন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে সেটা জানা গেল। কিন্তু প্রার্থী তালিকা কবে ? নওশাদ সিদ্দিকী বলেন ” আগামীকাল ঈদ উদযাপন । সবাই উৎসবের মেজাজে আছেন । আমরা ঈদের পরই প্রার্থী তালিকা ঘোষণা করবো” । এখন দেখার অপেক্ষায় এই কেন্দ্রগুলিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কাদের নাম ঘোষণা করে ?
