EV গাড়ি চার্জিং থেকে বাড়িতে আগুন, ইন্দোরে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৭ জনের
কিউ ইন্ডিয়া বাংলা:- মধ্যপ্রদেশের ইন্দোর শহরে ঘটে গেল ভয়ানক অগ্নিকান্ড। শহরের ব্রজেশ্বরী এন এক্স এলাকার এক বাড়িতে বুধবার ভোর রাতে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের সাতজনের । আহত হয়েছেন মোট তিনজন। প্রাথমিকভাবে অনুমান বাড়ির সামনে রাখা ইলেকট্রিক গাড়ির চার্জিং এর সময় ব্যাটারীতে উইস্ফোরণ বা শর্ট সার্কিটের কারণে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
সূত্র মারফত খবর, বাড়ির সামনেই রাখা ছিল একটি ইলেকট্রিক গাড়ি। তবে চার্জ দেওয়া হচ্ছিল। সব সার্কিটে জেরে অথবা ব্যাটারি ফেটে আগুন ধরে যায় । এবং সেই আগমন মুহূর্তের মধ্যে বাড়ির মধ্যে ছড়িয়ে পড়ে। আগুন ছড়ানোর গতি এতটাই দ্রুত ছিল যে পরিবারের সদস্যরা বাড়ি থেকে বেরিয়ে আসার সুযোগ পাননি ঘরের ভেতরেই আটকে পড়েন এবং সেখানেই পুড়ে মৃত্যু হয় সাতজনের গুরুতর ভাবে যখন হয়েছেন আরো তিনজন। তাদের অবস্থা বর্তমানে আশঙ্কা জলে স্থানীয় হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন । স্থানীয় বাসিন্দাদের সূত্র মারফত জানা যায় ভোর সাড়ে তিনটা থেকে সাড়ে চারটের মধ্যে ঘটেছে এই দুর্ঘটনাটি । ঘটনার খবর পেয়ে পৌঁছায় দমকলবাহিনী এবং পুলিশ । কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার হয় সাতজনের দগ্ধ মৃতদেহ। তাদের মধ্যে নারী , শিশু রয়েছে। গুরুতরভাবে জখম হন তিনজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রাথমিকভাবে অনুমান ই ভেহিকেল ব্যাটারি বিস্ফোরণ অথবা শর্ট সার্কিট কোন একটি কারণে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে । পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে এবং আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।
