কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? বড় ইঙ্গিত মিলল কমিশন সূত্রে
কিউ ইন্ডিয়া বাংলা :- ভোটমুখী বাংলায় বিচারাধীন ভোটার নিয়ে উত্তেজনাক ক্রমশ বাড়ছে । ৬০ লক্ষের কাছাকাছি ভোটার এর তথ্যে অসংগতি ধরা পড়েছে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। আগামী নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। এর মধ্যে ২১ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে বলে সংবাদ মাধ্যমের সামনে জানালেন কমিশনের নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত । এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেনি কমিশন এই বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য জানালেন তিনি ।
গতকাল মঙ্গলবার কলকাতা হাইকোর্টে রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে এসআইআর নিয়ে বৈঠক করেন রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল এবং নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের নমনযুক্ত মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা এবং ডিজি সিদ্ধিনাথ গুপ্তা । এই বৈঠক শেষে বের হয়ে কমিশনের পর্যবেক্ষক সুব্রত বাবু সংবাদ মাধ্যমের সামনে জানান আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়ে যাবে। শুক্রবার কিংবা শনিবারে এই তালিকা প্রকাশ করতে পারে কমিশন । একই সঙ্গে এস আই আর নথি নিষ্পত্তির জন্য যে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেটিও খুব দ্রুত তৈরি হবে বলে জানালেন তিনি । তবে ভোটার তালিকা বিচারাধীন ভোটারদের সকলের নাম নিষ্পত্তি আদায় নির্বাচনের আগে হবে কিনা সেই বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি ।
এস আই আর পর্বে এখনো ৪০ লক্ষের কাছাকাছি ভোটার এখনো বিচারাধীন । তারা এই নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা সেটাও কমিশনের পক্ষ থেকে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি। যার ফলে এসআইআর নিয়ে নির্বাচনের আগে রাজ্যে ক্রমশ উদ্বেগ বাড়ছে ।
