রাজ্যের সমস্ত সরকারি জায়গা থেকে ভোটের ব্যানার,পোস্টার সরিয়ে ফেলতে হবে: কমিশন
কিউ ইন্ডিয়া বাংলা :- গতকাল ১৫ই মার্চ বাংলায় বিধানসভা নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে । কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আদর্শ নির্বাচনী বিধি যারই হয়ে যাওয়ায় রাজ্যের সমস্ত সরকারি দপ্তর থেকে নির্বাচনী প্রচারমূলক সমস্ত ব্যানার পোস্টার খুলে নিতে হবে । তার জন্য ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছে কমিশন । রেলস্টেশন ,বাসস্ট্যান্ড , বিমানবন্দর, ব্রিজ, সরকারি বাস, ইলেকট্রিক খুঁটি সমস্ত জায়গা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রাজনৈতিক বিজ্ঞাপন সরিয়ে ফেলতে হবে ।
এছাড়া আরো কিছু বিধি নিষেধের কথা কথা জানিয়েছে কমিশন । বলা হয়েছে আদর্শ নির্বাচনবিধি লাগু থাকাকালীন সরকারি প্রকল্প কার্যকর করার ক্ষেত্রে নিতে হবে কমিশনের অনুমতি। একটি স্ক্রিনিং কমিটি গঠন করে দেবে নির্বাচন কমিশন । কমিটির সদস্য হিসেবে থাকবেন সংশ্লিষ্ট দপ্তরের সচিব বা প্রধান সচিব এবং সমন্বয় দপ্তরের সচিব প্রাধান সচিব । আগামী ২২ শে মার্চের মধ্যে এই কমিটি গঠন করে নির্বাচন কমিশনকে জানাতে হবে। সরকারি দপ্তর যদি নতুন কোন প্রস্তাব বা প্রকল্প কার্যকর করতে চায় সেই প্রস্তাব প্রথমে পাঠাতে হবে স্ক্রিনিং কমিটির কাছে , প্রথমে এই কমিটি প্রস্তাবটি খতিয়ে দেখবে এবং সেখান থেকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর সেটি মুখ্য নির্বাচনী আধিকারিক এর মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠাতে হবে। নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধ করতেও কায়সার বিভাগকে একাধিক নির্দেশ দিয়েছে কমিশন। এছাড়া ব্যাংকগুলি কে নির্দেশ দেওয়া হয়েছে সন্দেহজনক এবং বড় অংকের নগদ লেনদেনের তথ্য সংগ্রহ করার জন্য । এছাড়া সমুদ্রের মাধ্যমে অবৈধভাবে অস্ত্র, মদ, নগদ অর্থ পাচার হচ্ছে কিনা তার ওপরেও নজরদারি করতে বলা হয়েছে উপকূল রক্ষী বাহিনীকে । বিমানবন্দর কর্তৃপক্ষকেও নির্দেশ দিয়েছে কমিশন । ১০ লক্ষ টাকার বেশি নগদ অর্থ বা ১০ লক্ষ টাকার বেশি মূল্যের সোনা বহনকারী যাত্রীদের উপর আলাদাভাবে নজরদারি করতে হবে।
এছাড়া কমিশন জানিয়েছে নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের বদলি করতে পারবেনা রাজ্য । এছাড়া নির্বাচন ঘোষণার আগে কোন আধিকারিক এর বদলে নির্দেশ দেওয়া হয়ে থাকে অথচ তিনি এখনও নতুন পদে যোগদান নেই সে ক্ষেত্রে কমিশনের নির্দেশ ছাড়া সেই যোগদান কার্যকর করা যাবে না ।
